শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • জনসমক্ষে চুল না ঢাকায় ইরানে দুই নারী গ্রেপ্তার

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২ এপ্রিল, ২০২৩ ১০:৪৭ পূর্বাহ্ন

    জনসমক্ষে চুল না ঢাকায় ইরানে দুই নারী গ্রেপ্তার

    চুল না ঢেকে জনসমক্ষে যাওয়ায় দুই ইরানি নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এ ছাড়া গ্রেপ্তারের আগে তাদের মাথায় দই ছুড়ে মারেন এক ব্যক্তি।

    ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক দোকানে দুই নারী ক্রেতার দিকে এক ব্যক্তি এগিয়ে আসেন এবং তাদের সঙ্গে কথা বলেন। তারপর তিনি সেলফ থেকে একটি দইয়ের পাত্র হাতে নেন এবং ক্ষোভের সঙ্গে ওই দুই নারীর মাথায় ছুড়ে মারেন।

    ইরানের বিচার বিভাগ বলেছে, ওই দুই নারীকে জনসমক্ষে চুল না ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে। ইরানে জনসমক্ষে চুল দেখানো অপরাধ। তবে শৃঙ্খলা ভঙ্গের দায়ে দই ছুড়ে মারা ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।

    হিজাব পরার বাধ্যবাধকতা তুলে নেওয়ার দাবিতে দেশটিতে কয়েক মাস ধরে বিক্ষোভ হচ্ছে। এরপরই এই গ্রেপ্তারের ঘটনা ঘটল। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই দুই নারী এক দোকানে দোকানকর্মীর অপেক্ষায় আছেন। এ সময় পাশ দিয়ে যাওয়া এক পুরুষ ব্যক্তি হঠাৎ হেঁটে এসে তাদের মুখোমুখি হন। এরপর কথা বলেন এবং দই দিয়ে আক্রমণ করেন তিনি। পরে দোকান মালিক ওই আক্রমণকারীকে দোকান থেকে বের করে দেন।


    ইরানের বিচার বিভাগের খবর দেওয়া সংবাদমাধ্যম মিজানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর ওই তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। এরপর তাদের গ্রেপ্তার করা হয়। এ ছাড়া যে দোকানে ঘটনাটি ঘটেছে, তার মালিককে আইন মেনে চলা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

    ইরানি নারীদের জনসমক্ষে হিজাব না পরা অপরাধ। যদিও দেশটির বড় শহরগুলোতে অনেককে এ আইন না মেনেই হাঁটতে দেখা যায়। এ ছাড়া সম্প্রতি এই আইন নিয়ে ইরানি সমাজে ক্ষোভ ও হতাশা বিক্ষোভের জন্ম দিয়েছে।




    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২ এপ্রিল, ২০২৩ ১০:৪৭ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২ এপ্রিল, ২০২৩ ১০:৪৭ পূর্বাহ্ন