শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ‘বুলেটপ্রুফ বালতি’ পরে আদালতে ইমরান খান

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৬ এপ্রিল, ২০২৩ ০৯:৩১ পূর্বাহ্ন

    ‘বুলেটপ্রুফ বালতি’ পরে আদালতে ইমরান খান

    নিরাপত্তা বিবেচনায় বুলেটপ্রুফ হেলমেট পরে আদালতে হাজির হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধীদলীয় নেতা ইমরান খান। বুধবার কালো রঙের এই বিশেষ হেলমেট পরে লাহোরের সন্ত্রাসবিরোধী আদালতে হাজিরা দিতে আসেন তিনি।

    হেলমেটটি দেখতে বালতির মতো। পাকিস্তানের নেটিজেনরা এই হেলমেটটির নাম দিয়েছেন ‘বুলেটপ্রুফ বালতি’। এরই মধ্যে বালতি সদৃশ্য হেলমেট পরা অবস্থায় ইমরানের আদালতে প্রবেশের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।


    ভিডিওটিতে দেখা গেছে, ছয়জন নিরাপত্তাকর্মী কালো রঙের বড় চার কোনা বোর্ড উঁচু করে ধরে ইমরান খানকে নিরাপত্তা দিয়ে আদালত চত্বর ধরে এগিয়ে যাচ্ছেন, আর তাদের একদম মাঝখানে বালতির মতো দেখতে হেলমেট পরে এগিয়ে যাচ্ছেন ইমরান খান। চলাচলের সময় তিনি যেন হোঁচট খেয়ে না পড়ে যান, তা নিশ্চিত করার জন্য তার পেছনে এক ব্যক্তিও রয়েছেন।

    ভাইরাল হওয়া সেই ভিডিওর কমেন্ট সেকশনে মন্তব্যও করেছেন অসংখ্য নেটিজেন। সেসবের অধিকাংশই হাস্যোদ্দীপক, কৌতুককর। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘আমার জীবনে এই প্রথম এত হাস্যকর নিরাপত্তা ব্যবস্থা দেখলাম।’ আরেকজন লিখেছেন, ‘এই দৃশ্য সত্য হতে পারে না।’

    গত নভেম্বরে নিজের রাজনৈতিক দল তেহরিক-ই ইনসাফের লংমার্চ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় ডান পায়ে গুলিবিদ্ধ হন ইমরান খান। সেই ঘটনার জেরে দায়ের হওয়া মামলার বিচার চলছে লাহোরের সন্ত্রাসবাদবিরোধী আদালতে।

    এ ছাড়াও ইমরানের বিরুদ্ধে আরও তিন মামলা চলছে এই আদালতে। সবটিতেই অবশ্য আগাম জামিন পেয়েছেন তিনি।

     




    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৬ এপ্রিল, ২০২৩ ০৯:৩১ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ৬ এপ্রিল, ২০২৩ ০৯:৩১ পূর্বাহ্ন