শিবগঞ্জে মুজিবনগর দিবসের আলোচনা সভা

চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

১৮ এপ্রিল, ২০২৩ ১১:৫৩ পূর্বাহ্ন

শিবগঞ্জে মুজিবনগর দিবসের আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবসের পটভূমি ও তাৎপর্যের উপর ভিত্তি করে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক সহ অন্যরা। এ সময় স্থানীয় সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 




সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৮ এপ্রিল, ২০২৩ ১১:৫৩ পূর্বাহ্ন