শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পথশিশুদের সঙ্গে ইসলামী আন্দোলন নেতাদের ঈদ উদযাপন

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ এপ্রিল, ২০২৩ ১০:০৯ পূর্বাহ্ন

    পথশিশুদের সঙ্গে ইসলামী আন্দোলন নেতাদের ঈদ উদযাপন

    সুবিধা বঞ্চিত ও ছিন্নমূল পথশিশুদের সঙ্গে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ ঈদ উদযাপন করেছেন। ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ আদায় শেষে রাজধানীতে ছিন্নমূল অসহায় মানুষ ও সুবিধাবঞ্চিত পথ শিশুদের সঙ্গে ঈদ উদযাপন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলমসহ দলের কেন্দ্রীয় ও মহানগর দক্ষিণ নেতৃবৃন্দ।

    মঙ্গলবার (৩ মে) ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ আদায় শেষে রাজধানীতে ছিন্নমূল অসহায় মানুষ ও সুবিধাবঞ্চিত পথ শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানীর কমলাপুরে উপস্থিত হয়ে এ কর্মসূচি পালন করেন।

    কর্মসূচিতে আরও অংশগ্রহণ করেন ঢাকা মহানগর দক্ষিণ সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, সেক্রেটারি ডা. মো. শহিদুল ইসলাম, এ্যাসিসটেন্ট সেক্রেটারী নুরুজ্জামান সরকার, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মো. নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক অধ্যাপক ফজলুল হক মৃধাসহ নগর ও থানা নেতৃবৃন্দ।

    সুবিধাবঞ্চিত মানুষ ও পথশিশুদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দের অন্যরকম ঈদ উদযাপন কর্মসূচির কারণে সচেতন মহলে ব্যাপক সাড়া ফেলে। এ সময় নেতৃবৃন্দ ছিন্নমূল মানুষের সাথে বসে একই খাবার খান। এতে প্রায় ৫ শতাধিক মানুষ খাবার গ্রহণ করেন।




    রাজনীতি - এর আরো খবর