দুর্নীতি দমন কমিশনের গণশুনানি

চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

৩১ মে, ২০২৩ ০৮:৫৯ পূর্বাহ্ন

দুর্নীতি দমন কমিশনের গণশুনানি

রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে সুবিধা বঞ্ছিত ও হয়রানীর শিকার নাগরিকদের নিয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি’র ছিলেন, দুর্নীতি দমন কমিশনের কমিশনার মো. জহুরুল হক।

গণশুনানীতে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তরে সেবা গ্রহণকালে হয়রানির শিকার ও সেবা বঞ্ছিত সাধারণ মানুষ তাদের অভিযোগ তুলে ধরেন। সেবা প্রাপ্তিতে হয়রানির জন্য এসময় ভূমি অফিসের এক কর্মকর্তা বিরুদ্ধে তাৎক্ষনিক তদন্তের নির্দেশনা দেয়া হয়, সেই সাথে পাসপোর্ট সহ বেশ কয়েকটি অফিসের কর্মকর্তাকে ভৎসনা করেন দমন কমিশনার ও কঠোর হুশিয়ারি জানান।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন, রাজশাহী বিভাগে পরিচালক কামরুল আহসান, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সহিদ।




সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৩১ মে, ২০২৩ ০৮:৫৯ পূর্বাহ্ন