শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম

চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

১ জুন, ২০২৩ ০৯:০২ পূর্বাহ্ন

শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের আজগবি গ্রামের বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। বুধবার বিকেল চারটার দিকে মরহুমের নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় আজগবি কেন্দ্রীয় গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

এর আগে বুধবার ভোর পৌণে চারটার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ ও বিনোদপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মশিউর রহমান বাচ্চু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ বীরমুক্তিযোদ্ধা ও মুসল্লিরা।




সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১ জুন, ২০২৩ ০৯:০২ পূর্বাহ্ন