শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে গোয়ালন্দ আইডিয়াল হাইস্কুলে সমাবেশ

    গোয়ালন্দ থানা প্রতিনিধি

    ৬ জুন, ২০২৩ ১২:৪২ পূর্বাহ্ন

    অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে গোয়ালন্দ আইডিয়াল হাইস্কুলে সমাবেশ


    রাজবাড়ীর গোয়ালন্দে "গোয়ালন্দ আইডিয়াল বহুমুখী হাই স্কুল" এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জুন) দুপুরে গোয়ালন্দ আইডিয়াল বহুমুখী হাই স্কুলের আয়োজনে স্কুলের মাঠ চত্বরে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
          
    রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠা প্রধান শিক্ষক ফকির আব্দুল কাদের, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান  নার্গিস পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইকবাল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মো. নাসিরউদ্দিন রনি, গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তক শিক্ষক বাবু নির্মল কুমার চক্রবর্তী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সালু, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. বাবুর আলী, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার ইতিসহ শতাধিক অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী এবং স্কুলের ব্যবস্থাপনা পরিষদের সদস্যরা প্রমুখ।

    এসময় ফকির আব্দুল কাদের বলেন, ‘সন্তানকে স্কুলে পাঠানো পর্যন্তই অভিভাবকদের দায়িত্ব-কর্তব্য শেষ নয়। সন্তান বাড়ির পড়াশোনা ঠিক মতো করছে কিনা, (স্কুলের বাইরে) কোথায় কার সাথে মিশছে, কোনো খারাপ সঙ্গ তাকে ঘিরে ফেলেছে কিনা - এসব বিষয়ে সার্বক্ষণিক তদারকি ও নজরদারি করতে হবে অভিভাবককে। ছাত্রছাত্রীদের পেছনে আমাদের স্কুল থেকে সর্বোচ্চ শ্রম দেওয়া হয়। কারণ আমাদের শিক্ষার মান, ও স্কুলের ধারাবাহিক উন্নতি ধরে রাখতে বদ্ধপরিকর আমরা।




    সারাদেশ - এর আরো খবর