সোনামসজিদ স্থলবন্দরে দুদিনে এসেছে ৩৮৪২ মেট্রিক টন পেঁয়াজ

চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

৭ জুন, ২০২৩ ০৭:০৯ পূর্বাহ্ন

সোনামসজিদ স্থলবন্দরে দুদিনে এসেছে ৩৮৪২ মেট্রিক টন পেঁয়াজ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে গত দুদিনে ১৯০ট্রাকে৩৮৪২ মেট্রিক টন পেঁয়াজ আমদানী হয়েছে।

সোমবার  বিকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসিজিদ স্থল বন্দর দিয়ে ভারতীয় পেয়াঁজবাহী ট্রাক আসা শুরু হয়। সোমবার ভারত থেকে ৫৭ট্রাকে ১ হাজার ৬৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানী হয়।

অন্যদিকে মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পযন্ত এ বন্দর দিয়ে ১৩৩ ট্রাকে ২৭৭৭ দশমিক ৪০ মেট্রিক টন পেঁয়াজ আমদানী করা হয়। সোনামসজিদ স্থল বন্দর কাস্টমের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ভারত থেকে পেঁয়াজ আসায় বাজারে কমেছে পেঁয়াজের দাম, বাজারে ভারতীয় পেয়াজ বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকায়। অন্যদিকে দেশী পেয়াজ বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন পেঁয়াজের দাম আরো কমে আসবে কয়েক দিনের মধ্যেই।




সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৭ জুন, ২০২৩ ০৭:০৯ পূর্বাহ্ন