শিবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

১২ জুন, ২০২৩ ০৯:৩০ পূর্বাহ্ন

শিবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

শিবগঞ্জের র‌্যাবের অভিযানে অস্ত্রমামলায় যাবজ্জীবন দন্ডে দন্ডিত পলাতক এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃত আসামী জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সালামপুর গ্রামের গাজলুর রহমানের ছেলে আবদুর রহিম(৩৮)র‌্যাব ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে  গ্রেফতার কৃত আসামী গত ২৭-০৩-২০২২খ ্রী: তারিখে অস্ত্রসহ র‌্যাবের করা অস্ত্র মামলার আসামী।শিবগঞ্জ থানায় মামলা নং ২১,তারিখ :২৯-০৪-২০২৩। গত ১৩-০৪-২০২৩তারিখে আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন। তিনি দীর্ঘদিন পলাতক ছিল।

এরই প্রেক্ষিতে গত ১০জুন গভীর রাতে কাম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃতে একটি বিশেষে অভিযান পরিচালনা করে কানসাট পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে  তাকে গ্রেফতার করে।

 




সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১২ জুন, ২০২৩ ০৯:৩০ পূর্বাহ্ন