শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • নয়াপল্টনে বিএনপির শোভাযাত্রা

    নিজস্ব প্রতিবেদক

    ১২ জুন, ২০২৩ ০৮:০১ অপরাহ্ন

    নয়াপল্টনে বিএনপির শোভাযাত্রা

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিশ্বের অনেক দেশ আছে যেখানে তরুণরা লড়াই-সংগ্রাম করে দেশ স্বাধীন করেছে। ফ্যাসিবাদী শক্তির পরাজয় ঘটে তরুণদের স্লোগানে ও শক্তিতে। বাংলাদেশেও তারুণ্যের শক্তিতে এ সরকারের পতন ঘটবে। তরুণদের আরও শক্তিশালী হয়ে জেগে উঠতে হবে।


    সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন রিজভী। সারাদেশের ৬টি গুরুত্বপূর্ণ এলাকায় অনুষ্ঠিতব্য তরুণ সমাবেশকে স্বাগত জানিয়ে ঢাকায় এ সমাবেশ ও শোভাযাত্রা করে বিএনপি।

    বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন। পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে কাকরাইল নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয়।

    বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় শোভাযাত্রার আগে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, এবিএম মোশারফ হোসেন, আব্দুস সালাম আজাদ, শামা ওবায়েদ, নাসির উদ্দিন অসীম, রকিবুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল, সেলিমুজ্জামান সেলিম, অনিন্দ্য ইসলাম অমিত, নজরুল ইসলাম আজাদ, আব্দুল খালেক, শহিদুল ইসলাম বাবুল, শামীমুর রহমান শামীম, মীর নেওয়াজ আলী নেওয়াজ, নিলোফার চৌধুরী মনি, আমিনুল হক প্রমুখ।
     




    রাজনীতি - এর আরো খবর