শিবগঞ্জে হিরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

১৩ জুন, ২০২৩ ০৮:২৮ পূর্বাহ্ন

শিবগঞ্জে হিরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শিবগঞ্জে এক ব্যবসায়ীকে নিজ বাড়ি থেকে হিরোইন ও ইয়াবাসহ আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। আটক কৃত মাদক ব্যবসায়ী হলো শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিযনের আজগুবী গ্রামের মৃত মজনু আলমের ছেলে সাকিরুল ইসলাম রনি। স্থানীয়রা  জানায়, সাকিরুল ইসলাম রনি  ইতিপূর্বে তিনি দুইবার মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছিলে। তার  বিরুদ্ধে দুইটি মাদক মামলা চলমান রয়েছে।

শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহাম্মদ জানান , সাকিরুল ইসলাম রনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা  চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে তাকে ২৫গ্রাম হিরোইন  একশ টি ইয়াবা ট্যাবলেট, তিনটি মোবাইল ফোন ও সাড়ে ৪ হাজার টাকাসহ তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।।তার বিরুদ্ধে মাদক  আইনে মামল হয়েছে এবং জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 




সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৩ জুন, ২০২৩ ০৮:২৮ পূর্বাহ্ন