শিবগঞ্জে শিক্ষার্থী সিহাব হত্যার বিচার দাবিতে মানববন্ধন

চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

১৫ জুন, ২০২৩ ১০:১২ পূর্বাহ্ন

শিবগঞ্জে শিক্ষার্থী সিহাব হত্যার বিচার দাবিতে মানববন্ধন

শিবগঞ্জেরদূর্লভপুর উচ্চ বিদ্যালয়েরনবম শ্রেণির শিক্ষার্থী সিহাব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন  শিক্ষার্থী শিক্ষক ও এলাকাবাসী। বুধবার সকালে দূর্লভ উচ্চবিদ্যালয়ের সসমনে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন,দূর্লভপুর উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমিনুর রহমান,ইউ পি চেয়ারম্যান গোলাম আযম,ইউপি সদস্য ২ ওয়ার্ড শাহজাহান আলী, নিহত সিহাবের পিতা সাইদুর রহমান, মাতাসহ উপস্থিত ছিলেন স্থানীয় পুরো গ্রামবাসীরাসহ কয়েকশ ছাত্র ছাত্রী,ও শিক্ষক বিন্দু মানববন্ধনে অংশ গ্রহণ করে,তারা জোর দাবি জানিয়ে দ্রুত আসামিদের ধরে গ্রেফতার ও বিচারের দাবি জানান। 

মানববন্ধনে বক্তারা বলেন, সিহাব হত্যার আট দিন পার হলেও প্রকৃত দোষীরা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় গ্রামবাসীরা।

উল্লেখ্য,শিবগঞ্জে বাইসাইকেল চালানো নিয়ে তর্কাতর্কির জেরে গত ৭ জুন সিহাব আলী নামে স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে।   নিহত সিহাব আলি শিবগঞ্জ  উপজেলার দৌলভপুর,বেইলি ব্রিজ সংলগ্ন এলাকার গঙ্গারামপুর গ্রামের সাইদুর রহমান ছেলে ও দুলর্ভপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির  শিক্ষার্থী  ছিল। ,পরিবারের দাবি এইরকম ঘটনা আজ যেন কোন মায়ের সন্তানের কোল জাতে করে খালি না হয়,সে বিষয়ে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে কিশোর গ্যাং গ্রুপদের গ্রেফতার করে শান্তি ফিরাতে এলাকাবাসীর আহ্বান।




সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৫ জুন, ২০২৩ ১০:১২ পূর্বাহ্ন