শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অভিনেত্রী আশা চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিহত

    নিজস্ব প্রতিবেদক

    ৫ জানুয়ারী, ২০২২ ১০:০২ অপরাহ্ন

    অভিনেত্রী আশা চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিহত
    সড়ক দুর্ঘটনায় নিহত আশা চৌধুরী

    মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আশা চৌধুরী। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (৪ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর দারুস সালাম এলাকায় তিনি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অকালে চলে গেলেন। তার মৃত্যুর খবরে সাংস্কৃতিক কর্মীদের শোকের ছায়া নেমে এসেছে।

    তার মৃত্যুর খবর নিশ্চিত করে নাট্যনির্মাতা রোমান রুনি জানান, দারুস সালাম এলাকায় দ্রুতগামী ট্রাকের চাপায় এই অভিনেত্রীর মৃত্যু হয়েছে।

    আশার মৃত্যুতে শোক প্রকাশ করে অভিনেতা আনিসুর রহমান মিলন ফেসবুকে লেখেন, আমার ২০২১ সালের শুরুর কাজটি ছিল ১ ও ২ তারিখ। যেখানে আশা চৌধুরী নামের এই মেয়েটি অভিনয় করেছেন, তার মানে দুদিন আগেই কাজ করেছি একসাথে। এক সড়ক দুর্ঘটনায় আশা চিরতরে আমাদের ছেড়ে চলে গেলেন, ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আশার আত্মার মাগফেরাত কামনা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

    আশা ইডেন কলেজে আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্রী ছিলেন। থাকতেন রূপনগরে। বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিশুশিল্পী ছিলেন। একক নাটকে নিয়মিত অভিনয় করতেন তিনি। টেলিফিল্ম ও ধারাবাহিক নাটকেও তাকে অভিনয় করতে দেখা গেছে। সর্বশেষ তিনি রুমান রুনি পরিচালিত ‘দ্য রিভেঞ্জ’ নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ৫ জানুয়ারী, ২০২২ ১০:০২ অপরাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ৫ জানুয়ারী, ২০২২ ১০:০২ অপরাহ্ন