শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রাথমিকের ৩২ হাজার শিক্ষক নিয়োগের পরীক্ষা ফেব্রুয়ারিতে

    নিজস্ব প্রতিবেদক

    ৯ জানুয়ারী, ২০২২ ০৯:১৩ পূর্বাহ্ন

     প্রাথমিকের ৩২ হাজার শিক্ষক নিয়োগের পরীক্ষা ফেব্রুয়ারিতে
    নিয়োগ পরীক্ষা/ফাইল ফটো

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। এর আগে জানুয়ারিতে এই পরীক্ষা হওয়ার কথা ছিল।

    সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজন নিয়ে একাধিক সভা করা এখনো বাকি। এছাড়া বর্তমানে নতুন বই বিতরণ কার্যক্রম নিয়ে অধিদফতরের পাশাপাশি শিক্ষকরা ব্যস্ত সময় পার করছেন। এ কার্যক্রম শেষ হওয়া মাত্রই পরীক্ষার প্রস্তুতি নেবেন কর্মকর্তারা।

    এদিকে, হঠাৎ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ফেব্রুয়ারি মাসেও প্রাথমিকের নিয়োগ পরীক্ষা আয়োজন নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

    শনিবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী মানিকগঞ্জে এক অনুষ্ঠানে বলেছেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণের জন্য কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতালের নার্স-চিকিৎসকরা সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন।

    তিনি আরও বলেছেন, সব ধরনের দোকান-পাট রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। টিকার সনদছাড়া রেস্টুরেন্টে প্রবেশ করা যাবে না। যাত্রীবাহী বাস-ট্রেন-লঞ্চসহ সব পরিবহনে অর্ধেক যাত্রী বহন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ সিদ্ধান্ত বাস্তবায়নে নির্দেশনা আসবে।

    এ পরিস্থিতিতে নিয়োগ পরীক্ষা কবে নাগাদ হতে পারে, জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, মন্ত্রণালয় এ বিষয়ে বৈঠক করেছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজন করা হবে। তিনি বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে পরীক্ষা হবে। তবে সংক্রমণ বেড়ে গেলে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে।

    ২০২০ সালের ২৫ অক্টোবর প্রাথমিকের ইতিহাসে সবচেয়ে বড় এ নিয়োগ পরীক্ষার আবেদন শুরু হয়। আবেদন শেষ হয় ২৪ নবেম্বর। ৩২ হাজার ৫৭৭টি পদের জন্য আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন। প্রতি পদের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ৪০ জন।

    সহকারী শিক্ষকের মোট ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদের মধ্যে প্রাক-প্রাথমিক পর্যায়ে ২৫ হাজার ৬৩০ জন এবং প্রাথমিক পর্যায়ে ৬ হাজার ৯৪৭ জনকে নিয়োগ দেওয়া হবে।




    সাতদিনের সেরা খবর

    চাকরি/ক্যারিয়ার - এর আরো খবর

    ৯৬৭৩৬ পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

    ৯৬৭৩৬ পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

    ৯ জানুয়ারী, ২০২২ ০৯:১৩ পূর্বাহ্ন

    বুয়েটের ১৯ বিভাগে ৪৭ জন শিক্ষক নিয়োগ

    বুয়েটের ১৯ বিভাগে ৪৭ জন শিক্ষক নিয়োগ

    ৯ জানুয়ারী, ২০২২ ০৯:১৩ পূর্বাহ্ন

    ১৩৪২টি ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা পদে নিয়োগ

    ১৩৪২টি ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা পদে নিয়োগ

    ৯ জানুয়ারী, ২০২২ ০৯:১৩ পূর্বাহ্ন

    ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারির ফল প্রকাশ

    ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারির ফল প্রকাশ

    ৯ জানুয়ারী, ২০২২ ০৯:১৩ পূর্বাহ্ন