শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিক্ষক নিয়োগ পরীক্ষা সংক্রান্ত  আন্তঃমন্ত্রণালয় সভা

    নিজস্ব প্রতিবেদক

    ২২ মার্চ, ২০২৪ ১১:২৩ পূর্বাহ্ন

    শিক্ষক নিয়োগ পরীক্ষা সংক্রান্ত  আন্তঃমন্ত্রণালয় সভা

    ২৯ মার্চ  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ৩য় ধাপে ঢাকা ও চট্টগ্রাম  বিভাগের (০৩টি পার্বত্য জেলা ব্যতীত) ২১ টি জেলার  লিখিত পরীক্ষা  সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বৃহস্পতিবার সকালে এক আন্তঃমন্ত্রণালয় সভা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

    সভায় জানানো হয়, সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত ১ ঘন্টা এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সকাল ৮.৩০ এর মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। 

    সভায় জানানো হয় ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অসদুপায় অবলম্বন ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। কেউ এ ধরণের অপচেষ্টায় জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

    তৃতীয়  পর্বে মোট পরীক্ষার্থী ০৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন,  পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৪১৪টি, কক্ষের সংখ্যা ৭ হাজার ৫ শত ৫৭টি।

    সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিক, মোছা: নুরজাহান খাতুন, মাসুদ আকতার খানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  

    প্রথম পর্বের (বরিশাল, সিলেট, রংপুর বিভাগ) লিখিত  পরীক্ষা গত ০৮ ডিসেম্বর, ২০২৩ অনুষ্ঠিত হয়। ২০ ডিসেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।মৌখিক পরীক্ষা  গত ২৭ ফেব্রুয়ারি প্রথমপর্বের চুড়ান্ত ফল প্রকাশ করা হয়। গত ০২ ফেব্রুয়ারি ২য় ধাপের (রাজশাহী, খুলনা, ময়মনসিংহ বিভাগের  লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২০ ফেব্রুয়ারি-২০২৪ লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।




    সাতদিনের সেরা খবর

    চাকরি/ক্যারিয়ার - এর আরো খবর

    ৯৬৭৩৬ পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

    ৯৬৭৩৬ পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

    ২২ মার্চ, ২০২৪ ১১:২৩ পূর্বাহ্ন

    বুয়েটের ১৯ বিভাগে ৪৭ জন শিক্ষক নিয়োগ

    বুয়েটের ১৯ বিভাগে ৪৭ জন শিক্ষক নিয়োগ

    ২২ মার্চ, ২০২৪ ১১:২৩ পূর্বাহ্ন