শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারির ফল প্রকাশ

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:২৬ পূর্বাহ্ন

    ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারির ফল প্রকাশ

    ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে উত্তীর্ণ হয়েছেন এক লাখ ৫১ হাজার ৪৩৬ জন প্রার্থী। অংশগ্রহণকারী পরীক্ষার্থীর বিপরীতে উত্তীর্ণের হার ২৪ দশমিক ৮৯ শতাংশ। বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে এনটিআরসিএর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর প্রিলিমিনারি পরীক্ষা স্কুল-২, স্কুল ও কলেজ পর্যায়ে পর্যায়ে মোট ১১ লাখ ৯৩ হাজার ১৭৮ জন পরীক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছয লাখ আট হাজার ৪৯২ জন। স্কুল-২ পর্যায়ের পরীক্ষার্থী ৯০ হাজার ১৯১ জন, স্কুল পর্যায়ের পরীক্ষার্থী তিন লাখ দুই হাজার ৪২২ জন এবং কলেজ পর্যায়ে পরীক্ষার্থী দুই লাখ ১৫ হাজার ৮৭৯ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল-২ পর্যায়ে ১৫ হাজার ৩৭৯ জন, স্কুল পর্যায়ে ৬২ হাজার ৮৬৪ জন এবং কলেজ পর্যায়ে ৭০ হাজার ১৯৩ জনসহ সর্বমোট এক লাখ ৫১ হাজার ৪৩৬ জন।

    পরীক্ষার্থীরা এনটিআরসিএর ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন। এ ছাড়া উত্তীর্ণ প্রার্থীদের টেলিটক থেকে মেসেজের মাধ্যমে হল জানিয়ে দেওয়া হবে।

    করোনাসহ নানা প্রতিবন্ধকতায় দীর্ঘ ৩৪ মাস পর ১৭তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করে এনটিআরসিএ। গত ৩০ ডিসেম্বর স্কুল-২ ও স্কুল এবং ৩১ ডিসেম্বর কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।




    সাতদিনের সেরা খবর

    চাকরি/ক্যারিয়ার - এর আরো খবর

    সহকারী শিক্ষক নিয়োগে ৩য় গ্রুপের সংশোধিত  ফল প্রকাশ

    সহকারী শিক্ষক নিয়োগে ৩য় গ্রুপের সংশোধিত  ফল প্রকাশ

    ২৩ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:২৬ পূর্বাহ্ন

    ৯৬৭৩৬ পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

    ৯৬৭৩৬ পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

    ২৩ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:২৬ পূর্বাহ্ন

    শিক্ষক নিয়োগ পরীক্ষা সংক্রান্ত  আন্তঃমন্ত্রণালয় সভা

    শিক্ষক নিয়োগ পরীক্ষা সংক্রান্ত  আন্তঃমন্ত্রণালয় সভা

    ২৩ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:২৬ পূর্বাহ্ন

    প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ৮ ডিসেম্বর

    প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ৮ ডিসেম্বর

    ২৩ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:২৬ পূর্বাহ্ন

    বুয়েটের ১৯ বিভাগে ৪৭ জন শিক্ষক নিয়োগ

    বুয়েটের ১৯ বিভাগে ৪৭ জন শিক্ষক নিয়োগ

    ২৩ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:২৬ পূর্বাহ্ন

    ১৩৪২টি ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা পদে নিয়োগ

    ১৩৪২টি ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা পদে নিয়োগ

    ২৩ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:২৬ পূর্বাহ্ন

    ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারির ফল প্রকাশ

    ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারির ফল প্রকাশ

    ২৩ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:২৬ পূর্বাহ্ন