শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আটবার বউ সেজে আলোচিত অভিনেত্রী দীঘি

    নিজস্ব প্রতিবেদক

    ৯ জানুয়ারী, ২০২২ ১১:২১ পূর্বাহ্ন

     আটবার বউ সেজে আলোচিত অভিনেত্রী দীঘি
    আটবার বউ সেজে আলোচিত অভিনেত্রী দীঘি

    একসময়ের শিশু শিল্পী দীঘি এখন বড় পর্দায় পরিচিত হয়ে উঠেছেন। শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাথী প্রার্থনা ফারদিন দীঘি এরইমধ্যে নায়িকা হিসেবে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করছেন। বিশেষ বউ চরিত্রে অভিনয় করে আলোচিত হয়ে উঠেছেন। তিনি। এবারের ব্রাইডাল সিজনে তার পর পর আটবার বউ সাজার খবর মিডিয়ায় ফলাও করে প্রচার হচ্ছে। তার মেকওভারের দায়িত্বে ছিলেন দেশের নামকরা সব মেকআপ শিল্পী।

    এ বিষয়ে দীঘি বলেন, ‘প্রথমবার বউ সেজেছিলাম গত বছর এপ্রিলে। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার পর দারুণ সাড়া পাই। মূলত তার পর থেকেই একের পর এক বউ সাজার প্রস্তাব পাই বিভিন্ন বিউটি পার্লার ও পত্রিকা থেকে।’

    দীঘি আরো বলেন, ‘একজন মেয়ের বউ সাজতে ভালো লাগবে এটাই স্বাভাবিক। হাতে মেহেন্দি, গায়ে ভারী ভারী সব গহনা, জামদানি শাড়ি—আমার তো খুশিতে মন ভরে যায়। মাঝেমধ্যে হেসে উঠি, সত্যিকারের বউ হওয়ার আগেই অনেক অভিজ্ঞতা হয়ে গেল।’ তবে সত্যিকারের বউ হতে আরো কয়েক বছর সময় নেবেন বলে জানান তিনি। বলেন, ‘জীবনের এই কঠিন সিদ্ধান্তটা একটু চিন্তা-ভাবনা করেই নিতে চাই। হুট করে কোনো কিছু করে ফেলার পাত্রী আমি নই।’

    তিনি জানান, এই মাসের শেষ সপ্তাহে আব্দুস সামাদ খোকনের ‘শ্রাবণ জ্যোত্স্নায়’ ছবির শুটিংয়ে যোগ দেবেন দীঘি। তার হাতে ‘মুজিব ভাই’ নামের আরো একটি ছবির কাজ আছে। সব মিলিয়ে চলচ্চিত্রে বেশ ব্যস্ত হয়ে উঠছেন এই অভিনেত্রী।

     




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ৯ জানুয়ারী, ২০২২ ১১:২১ পূর্বাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ৯ জানুয়ারী, ২০২২ ১১:২১ পূর্বাহ্ন

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    ৯ জানুয়ারী, ২০২২ ১১:২১ পূর্বাহ্ন