শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় ওয়ান সুটার গান ও দুই রাউন্ড গুলিসহ ৩জন গ্রেফতার 

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৬ মার্চ, ২০২৪ ১২:২৮ অপরাহ্ন

    গাইবান্ধায় ওয়ান সুটার গান ও দুই রাউন্ড গুলিসহ ৩জন গ্রেফতার 

    গাইবান্ধা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে কালো রংয়ের একটি দেশীয় তৈরি এক নলা বিশিষ্ট সুটার গান ও দুই রাউন্ড গুলিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 


    শুক্রবার (১৫ মার্চ) গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেন পুলিস সুপার কামাল হোসেন।


    গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন - গাইবান্ধা সদর উপজেলার উত্তর ঘাগোয়া গ্রামের মৃত নুরনবী মিয়ার ছেলে আসাদুজ্জামান হিরু (৫৫), দারিয়াপুর গ্রামের মৃত আসমত ব্যাপারীর ছেলে মোজাম্মেল (৫২) ও সাং-উত্তর ঘাগোয়া (সরকারপাড়া) গ্রামের খোকা মিয়া (৬০)।


    সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি অভিযান পরিচালনা করে। এ সময় ঘাগোয়ার সরকারপাড়ার জাকির হোসেন জাফরুলের নির্মাণাধীন ভবনের একটি কক্ষের বালুর নিচ থেকে অস্ত্র ও দুই রাউন্ড তাজা গুলি জব্দ করাসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আর্মস অ্যাক্ট আইনে মামলা দেওয়া হয়।


    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন - অতিরিক্ত পুলিশ সুপার ও পদোন্নতি পাওয়া পুলিশ সুপার ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, আব্দুল্লাহ আল মামুন, ধ্রুব জ্যোতিময় গোপ, ডিবি ওসি মোখলেছুর রহমান সরকার, পুলিশ পরির্দশক (তদন্ত) বদরুজ্জামান মোল্লা প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর