শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৯ এপ্রিল, ২০২৪ ০৮:৫৪ পূর্বাহ্ন

    গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

    জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’। 


    রোববার (২৮ এপ্রিল) সকালে কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা, লিগ্যাল এইড মেলা, স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও বৃক্ষরোপন। শুরুতেই বর্ণাঢ্য র‍্যালীটি জজ আদালত চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালীটির উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবুল মনসুর মিঞা।


    এসময় পুলিশ সুপার মো. কামাল হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মনতাসির আহমেদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ফিরোজ কবির, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সুলতান মাহমুদ, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান, জেলা বারের সভাপতি অ্যাড. ফারুক আহমেদ প্রিন্স, সাধারণ সম্পাদক অ্যাড. জিএস আলমগীর, সিনিয়র অ্যাড. সিদ্দিকুল ইসলাম রিপু, ফেন্ডশীপ সংগঠনের জেলা সমন্বয়কারী মো. ইউনুস আলীসহ বিচার বিভাগের বিচারক, গণউন্নয়ন কেন্দ্র’র প্রতিনিধি জয়া প্রসাদ, সাংবাদিক, আইনজীবীসহ বেসরকারি সংগঠনের নেতৃবৃন্দ।


    দিবসটি উপলক্ষে বিভিন্ন এনজিওগুলোর উদ্যোগে আদালত প্রাঙ্গণে ১০টি স্টল বসানো হয়। শেষে অতিথিবৃন্দ জজ আদালত চত্বরে লিগ্যাল এইড মেলার স্টল পরিদর্শন করেন। এছাড়াও গাইবান্ধা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগেও জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৯ এপ্রিল, ২০২৪ ০৮:৫৪ পূর্বাহ্ন