শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সোনা মসজিদ সীমান্তে অস্ত্র ও গুলি সহ যুবক আটক

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১২ মে, ২০২৪ ০৮:২৬ পূর্বাহ্ন

    সোনা মসজিদ সীমান্তে অস্ত্র ও গুলি সহ যুবক আটক

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে একটি বিদেশি অস্ত্র, ছয় 

    রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ৩৭ বোতল ভারতীয় মদসহ প্রসেনজিৎ কর্মকার (৩০) নামে এক 

    যুবককে আটক করেছে বিজিবি। আটক যুবক উপজেলার লক্ষ্মীপুর গ্রামের দিজেন কর্মকারের 

    ছেলে। শনিবার দুপুরে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য 

    জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার রাতে সোনামসজিদ সীমান্তের কয়লাবাড়ি এলাকায় অভিযান 

    চালায় বিজিবির একটি টহল দল। এ সময় একটি অস্ত্র, ছয় রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ৩৭ 

    ভারতীয় মদসহ প্রসেনজিৎ কর্মকারকে আটক করে। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. 

    কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি 

    মামলা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর