শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সাদুল্লাপুরে সেরা পাট চাষীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৩ জুন, ২০২৪ ০৬:৫৮ পূর্বাহ্ন

    সাদুল্লাপুরে সেরা পাট চাষীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান

    গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পাট চাষীদের নিয়ে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে বুধবার (১২ জুন) দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।  


    উন্নত প্রযুক্তিনির্ভরশীল পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাওছার হাবীব, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) দিদারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল জলিল সরকার, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশীদ আজমী ও উপজেলা পাট অদিধপ্তরের উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা মিথুন কুমার সরকার প্রমুখ। 


    এ প্রশিক্ষণ অনুষ্ঠানে জেলা পাট অধিদপ্তরের কর্মকর্তা মাজেদুল ইসলাম ও উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুব আলম বসনিয়া উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণে উপজেলার ৭৫ জন কৃষক অংশগ্রহণ করেন। এরমধ্যে ৫ জন পাট চাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন কৃষক আব্দুল করিম মিয়া, জাহানুর আক্তার, প্রদীপ কুমার, শাহ আলম আব্দুল আউয়াল। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর