শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পলাশবাড়ী পৌরসভার ৬৭ কোটি টাকার বাজেট ঘোষণা

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৬ জুন, ২০২৪ ০৯:০০ পূর্বাহ্ন

    পলাশবাড়ী পৌরসভার ৬৭ কোটি টাকার বাজেট ঘোষণা

    গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ২০২৪-২৫ অর্থবছরে ৬৭ কোটি ৪৩ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।


    মঙ্গলবার (২৫ জুন) দুপুরে পলাশবাড়ী পৌরসভার অস্থায়ী কার্যালয়ে এ প্রস্তাবিত বাজেট ঘোষনা করেন পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।


    এসময় পৌর মেয়র ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত ৬৭ কোটি ৪৩ লাখ ৯০ হাজার টাকার বাজেট তুলে ধরেন। এ বাজেটে পৌরসভাকে ‘খ’ শ্রেণীতে উন্নতকরণ, পৌর ভবর নির্মাণ, বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণ পৌরসভার আওতাধীন ৩০ কি.মি রাস্তা পাকাকরণ, ৫শ’ সোলার বাতি স্থাপন, ১০ কি.মি. রাস্তা সংস্কার, ১৫ কি. মি. ড্রেন নির্মাণ, পৌর কমিউনিটি সেন্টার নির্মাণ, পাবলিক টয়লেট নির্মাণ, পৌর এলাকায় ডাস্টবিন তৈরী, সামাজিক বনায়নের মাধ্যমে বৃক্ষরোপন এবং মডেল পৌরসভা প্রতিষ্ঠা করার পরিকল্পনা বিষয়টি তিনি বাজেট ঘোষণায় উল্লেখ করেন। 


    বাজেট ঘোষণায় অন্যান্যদের মধ্যে পৌরসভার প্রকৌশলী মো. মর্তুজা এলাহী, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি নিমল মিত্র, পৌরসভার প্যানেল মেয়র-২ আসাদুজ্জামান শেখ ফরিদ, প্যানেল মেয়র-৩ মোছা. শাহীনুর বেগম, পৌর কাউন্সিল’র মাহমুদুল হাসান, মতিয়ার রহমান, লিটন মিয়া, রবিউল ইসলাম সুমন, আজাদুল ইসলাম মন্ডল, মোছা. জান্নাত আরা শিরিন, মোছা. সাজেদা বেগমসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর