শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বেনাপোলে ২ কোটি ৩০ লাখ টাকার স্বর্ণ জব্দ, পাচারকারি আটক

    বেনাপোল প্রতিনিধি

    ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৪০ পূর্বাহ্ন

    বেনাপোলে ২ কোটি ৩০ লাখ টাকার স্বর্ণ জব্দ, পাচারকারি আটক

    ভারতে পাচারের সময় বেনাপোলের কাঁচাবাজার এলাকা থেকে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের  ৫টি স্বর্ণের বারসহ  কদম আলী (৩৫) নামে এক পাচারকারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলদেশ (বিজিবি) সদস্যেরা।

    বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক কদম আলী বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে।

    বিজিবি জানায়, গোপন খবরের তারা জানতে পারেন স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্যে এক পাচারকারি বেনাপোল কাঁচাবাজার এলাকায় অবস্থান করছে। এমন খবরের বিজিবির একটি দল সেখানে অভিযান চালিয়ে কদম আলী নামে এক পাচারকারিকে হাতেনাতে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৫ টি স্বর্ণের বার পাওয়া যায়।  
    জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা বলে জানায় বিজিবি।

    যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, এক স্বর্ণ পাচারকারিকে আটক করা হয়েছে। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বারগুলি যশোর সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৪০ পূর্বাহ্ন