শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শার্শা সীমান্তে গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত সিটি মেয়রকে আটক করেছে বিজিবি

    নিজস্ব প্রতিবেদক

    ২০ নভেম্বর, ২০২৪ ১২:১৯ পূর্বাহ্ন

    শার্শা সীমান্তে গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত সিটি মেয়রকে আটক করেছে বিজিবি

    যশোরের শার্শার শিকারপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে পালিয়ে যাওয়ার সময় ঢাকা গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

    মঙ্গলবার ( ১৯ নভেম্বর) সকালে তাকে আটক করেছে বিজিবি। আসাদুর রহমান ঢাকার গাজীপুর ৪৩ নং ওয়ার্ডের পাগান গ্রামের মৃত মোহাম্মদ আলী খানের ছেলে। তিনি গাজীপুর সদর থানায় দুটি হত্যাসহ ৫ মামলার এজাহারভুক্ত আসামি।                                               
    যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, তাদের কাছে আগেই গোপন খবর ছিল শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে এজাহারভুক্ত আসামি এক আসামি অবৈধপথে ভারতে পালিয়ে যাবে।এমন ধরনের খবরের ভিত্তিতে আজ সকালে ওই সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়। এসময় শিকারপুর সীমান্তবর্তী বেতনানদী এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরনকে আটক করে বিজিবি সদস্যরা।

    তিনি আরো জানান, আটক আসামি জিজ্ঞাসাবাদকালে তিনি স্বীকার করেন শার্শা উপজেলার স্থানীয় রামচন্দ্রপুর গ্রামের মানব পাচারকারী চক্রের সদস্য নূর নবীর মাধ্যমে এক লক্ষ টাকার বিনিময়ে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়ে এ সীমান্তে আসেন।  

    আটক আসাদুর রহমানকে শার্শা থানায় সোর্পদ করা হয়েছে। পরে সেখান থেকে তাকে গাজীপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২০ নভেম্বর, ২০২৪ ১২:১৯ পূর্বাহ্ন