শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

    পিরোজপুর প্রতিনিধি

    ২৪ নভেম্বর, ২০২৪ ১১:০৬ অপরাহ্ন

    পিরোজপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

    পিরোজপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০ টায় জেলা শহরের টাউন ক্লাব মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মোঃ ছিদ্দিকুল ইসলাম খন্দকার-কে  সভাপতি ও মো. শাহ জামাল জমাদ্দার-কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা করা হয়।
    বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা কমিটির সভাপতি মোঃ ছিদ্দিকুল ইসলাম খন্দকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক মাওঃ হারুনুর রশিদ খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান মাসুদ সাঈদী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ তোফাজ্জল হোসেন ফরিদ, ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য বরিশাল অঞ্চল সহকারী পরিচালক মশিউর রহমান। 
    অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ সভাপতি ও বরিশাল অঞ্চল পরিচালক জনাব আলহাজ্ব কবির আহমেদ।
    বক্তারা বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত শ্রমিকদের কোনো অধিকার বাস্তবায়ন করা হয়নি। আমরা দেখেছি বিভিন্ন সংগঠন শ্রমিকদের কথা বলে আন্দোলন করেছে। কিন্তু তারা শ্রমিকদের কোনো অধিকার বাস্তবায়ন করতে পারেনি। শ্রমিকদের ব্যবহার করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে। তাই শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করতে হলে ইসলামিক আইন বাস্তবায়ন করতে হবে।
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৪ নভেম্বর, ২০২৪ ১১:০৬ অপরাহ্ন