শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ২৪ এর গণহত্যায় উস্কানিদাতা বসুন্ধরা মিডিয়া গ্রুপের অপকর্মের নিন্দা করেছিলেন কখনো? ফেসবুকে হাসনাত আবদুল্লাহর প্রশ্ন

    নিজস্ব প্রতিবেদক

    ৮ জুলাই, ২০২৫ ০৫:০৮ অপরাহ্ন

    ২৪ এর গণহত্যায় উস্কানিদাতা বসুন্ধরা মিডিয়া গ্রুপের অপকর্মের নিন্দা করেছিলেন কখনো? ফেসবুকে হাসনাত আবদুল্লাহর প্রশ্ন
    সংগৃহীত ছবি

    'ভূমিখেকো' এবং 'মিডিয়া মাফিয়া' বলে পরিচিত বসুন্ধরা গ্রুপ ৫ আগস্টের আগে কিভাবে পতিত ফ্যাসিস্টদেরকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছে, ২৪ এর গণহত্যায় উস্কানিদাতা এই মিডিয়া গ্রুপের অপকর্মের নিন্দা করেছিলেন কখনো বলে প্রশ্ন রেখেছেন হাসনাত আবদুল্লাহ।  আজ ৮ জুলাই মঙ্গলবার ফেসবুকে এক পোস্টে এ বিষয়ে তিনি প্রশ্ন রাখেন।

    হাসনাত আবদুল্লাহ লিখেছেন, পতিত ফ্যাসিস্টদের সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক মেশিনারির চাকা সচল হতে শুরু করেছে। দু:খজনকভাবে এই সচল হওয়ার প্রক্রিয়াটা শুরু করেছেন ২৪ জুলাই আগস্টে পতিত ফ্যাস্টিস্টের বিরুদ্ধে অবস্থান নেয়া সাংবাদিকদের কেউ কেউ। ৫ আগস্টের পর তারা অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণ নেতৃত্বের বিরুদ্ধে যেভাবে সিরিজ ডিসইনফরমেশন ও হেইট ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন।

     তার নিন্দা করে গত পরশু একটি বক্তব্য দিয়েছি। ওই বক্তব্যে এই মিডিয়া মাফিয়া গ্রুপটি যেভাবে পতিত ফ্যাসিস্টদের ফুটসোলজারদেরকে তাদের পত্রিকাগুলোতে প্লাটফর্ম দিচ্ছে তার নিন্দা করেছি এবং তাদের ভবিষ্যতের জন্য হুশিয়ার করেছি যেন এমন অপকর্ম থেকে সরে আসে।

    একটি মাফিয়া গ্রুপের বিরুদ্ধে আমার এই যৌক্তিক বক্তব্য এবং অবস্থানকে 'মিডিয়ার প্রতি হুমকি' হিসেবে দেখাতে উঠে পড়ে লেগেছেন ৫ আগস্টের পর ওই মিডিয়া গ্রুপে চাকরি পাওয়া এমন কিছু সাংবাদিক যাদেরকে ২৪ অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবেই আমরা জানতাম।

    জাতীয় নাগরিক কমিটির দক্ষিণাঞ্চলীয় এই সমন্বয়ক দাবি করেন, ৫ আগস্টের পর মিডিয়া মাফিয়া গ্রুপটির অবৈধ টাকার কাছে আত্মা বিক্রি করে দেয়া ওই সাংবাদিকরা জাতীয় প্রেসক্লাবে থাকা তাদের পদবী ব্যবহার করে বসুন্ধরার পক্ষে এমন বিবৃতি দিচ্ছেন যেখানে আমার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থান করেছেন।

    তিনি প্রশ্ন রাখেন, জাতীয় প্রেসক্লাবের যেই নেতারা আমার বক্তব্যকে বিকৃত করে বিবৃতি দিলেন, তারা কি কখনো বসুন্ধরা গ্রুপের মাফিয়া মিডিয়া আউটলেটগুলোর ছড়ানো ভুয়া খবরের নিন্দা করে বিবৃতি দিয়েছিলেন? ২৪ এর গণহত্যায় উস্কানিদাতা এই মিডিয়া গ্রুপের অপকর্মের নিন্দা করেছিলেন কখনো?

    হাসনাত আবদুল্লাহ আরো প্রশ্ন রেখে লিখেন, জুলাই আগস্টে যখন দেড় হাজারের বেশি ছাত্র জনতাকে গুলি করে পুলিশ হত্যা করছিল, তখন এই জাতীয় প্রেসক্লাবের নেতারা কি সেই গণহত্যার নিন্দা করে কোন বিবৃতি দিয়েছিলেন? বর্তমান যে নেতারা বিবৃতি দিচ্ছেন তারা দায়িত্ব নেয়ার (অনির্বাচিতভাবে) বাংলাদেশের মিডিয়াকে ফ্যাসিবাদের দোসরদের কবল থেকে মুক্ত করতে কোন পদক্ষেপ নিয়েছিলেন? নাকি শুধু নিজেরা কিছু পদ দখল করে আগের ফ্যাসিস্ট এনেবলার ও মাফিয়াদের সাথে যোগসাজশ করে নিজেদের পকেট ভারি করতে ব্যস্ত হয়েছেন?

    তিনি স্পষ্টভাবে বলেন, ভূমিখেকো, বহু বছর আগে থেকে হত্যা মামলায় অভিযুক্ত, মিডিয়া মাফিয়া বসুন্ধরা গ্রুপের কর্তৃপক্ষকে হুশিয়ার করেছি, যাতে তারা অভ্যুত্থানের নেতৃবৃন্দের বিরুদ্ধে ডিসইনফরমেশন এবং হেইট ছড়ানো বন্ধ করে এবং পেশাদার সাংবাদিকতায় মনোযোগ দেয়।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    ৮ জুলাই, ২০২৫ ০৫:০৮ অপরাহ্ন

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    ৮ জুলাই, ২০২৫ ০৫:০৮ অপরাহ্ন