শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সানি লিয়নের সঙ্গে বলিউড-টলিউডের যে তারকারা ঢাকায় আসেন

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ মার্চ, ২০২২ ১২:২০ অপরাহ্ন

     সানি লিয়নের সঙ্গে বলিউড-টলিউডের যে তারকারা ঢাকায় আসেন
    সানি লিয়নের সঙ্গে বলিউড-টলিউডের যে তারকারা ঢাকায় আসেন

    সরকারের নিষেধাজ্ঞার মধ্যেই গত শনিবার (১২ মার্চ) বিকেলে ঢাকায় আসেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী, আইটেম গার্ল খ্যাত সানি লিওন। ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে এই তারকা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তার সেই ছবিতে দেখা যায় তিনি ঢাকার বিমানবন্দরে। তার পেছনে লেখা ছিল ‘ওয়েলকাম টু বাংলাদেশ’। ছবিটির ক্যাপশনে সানি লিওন লেখেন, ‘এই সুন্দর দেশটিতে এসে খুব খুশি আমি।’

    ঢাকায় আসার পর সানি লিওনকে বরণ করে নিয়েছেন গানবাংলা টিভির কর্ণধার ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস। সানির সঙ্গে তার স্বামী ড্যানিয়েল ওয়েভারও এসেছেন। তারা তিনজন মিলে একটি সেলফিও তুলেছেন। সে ছবি শেয়ার দিয়ে তাপস লিখেছেন, ‘সময় এখন উদযাপনের’।

    খোঁজ নিয়ে জানা যায়, গানবাংলা টেলিভিশনের চেয়ারপার্সন ফারজানা মুন্নী ও চ্যানেলটির প্রধান নির্বাহী ফারজানা মুন্নী দম্পতির মেয়ের বিয়ের নিমন্ত্রণে বাংলাদেশে আসেন সানি লিওন।

    এদিন রাতে ঢাকার একটি নামি রেস্তরাঁয় আয়োজন করা হয় জমকালো সেই বিয়ের অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানে পারফর্মও করেন সাবেক এই পর্নস্টার।

    এদিকে, সানি লিওন একা নন ওই বিয়ের অনুষ্ঠানে যোগ দেন বলিউড-টলিউডের আরও কয়েকজন তারকা। এদের মধ্যে রয়েছেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি, গায়ক কৈলাস খের, গায়িকা ‘কাঁটা লাগা’খ্যাত গায়িকা শেফালি জারিওয়ালা, অদিতি সিং শর্মা।

    এছাড়াও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহানও এসেছিলেন এই অনুষ্ঠানে। নুসরাতের সঙ্গে ছিলেন তার সঙ্গী অভিনেতা যশ দাশগুপ্ত।


    মুন্নী-তাপসের মেয়ের বিবাহপরবর্তী সংবর্ধনার ওই আয়োজনের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে যায়। যেখানে সানি লিওনের সঙ্গে বাংলাদেশের গায়িকা ঐশী, প্রতীক হাসান, তাসনিম আনিকাসহ অনেককেই নাচতে দেখা গেছে।

    উল্লেখ্য, গত ২ মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সানি লিওনের বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়। একটি সিনেমার শুটিংয়ের জন্য তাকেসহ ভারতের ১০ জন অভিনয়শিল্পীকে ওই অনুমতি দেওয়া হয়। তবে গত ৯ মার্চ আরেকটি প্রজ্ঞাপনে সানির বাংলাদেশে ওয়ার্ক পারমিট বাতিল করা হয়। পরে টুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন এই তারকা। একদিন পরই প্রাইভেট বিমানে দেশে ফিরে যান তিনি।

     




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ১৪ মার্চ, ২০২২ ১২:২০ অপরাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ১৪ মার্চ, ২০২২ ১২:২০ অপরাহ্ন