শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • মুজিব শতবর্ষ উপলক্ষে "শেকৃবি প্রযুক্তি বই" এর মোড়ক উন্মোচন

    নিজস্ব প্রতিবেদক

    ১ এপ্রিল, ২০২২ ০৫:৪৮ অপরাহ্ন

    মুজিব শতবর্ষ উপলক্ষে

    শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রম বিভাগ কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে প্রকাশিত "শেকৃবি প্রযুক্তি বই" এর মোড়ক উন্মোচন করা হয়েছে। ৩১মার্চ (সোমবার) বিকাল ৩টা ৩০মিনিটে প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

    বহিরাঙ্গন কার্যক্রম বিভাগের সহযোগী পরিচালক ড. দেবু কুমার ভট্টাচার্য এর সঞ্চালনায় "শেকৃবি প্রযুক্তি বই" এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি'র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বহিরাঙ্গন কার্যক্রম বিভাগের পরিচালক ড. শরমিন চৌধুরী।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, প্রক্টর, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

    শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল গবেষণা, প্রযুক্তি উদ্ভাবনের তথ্য একত্রিত করে মুজিববর্ষের শেষ দিনে "শেকৃবি প্রযুক্তি বই" এর মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া। তিনি বইটি প্রকাশের সাথে জড়িত বহিরাঙ্গন কার্যক্রম বিভাগের পরিচালক ড. শরমিন চৌধুরীসহ এর সাথে  সংশ্লিষ্ট  সকলকে ধন্যবাদ দিয়ে বলেন, বহিরাঙ্গনের কাজ শেকৃবি'র উদ্ভাবিত আবিস্কার মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়া। আর এই বইটি প্রকাশের মধ্য দিয়ে শেকৃবি'র উদ্ভাবিত বিভিন্ন ফসলেরর জাত ও প্রযুক্তি সসম্পর্কে এদেশের কৃষক ও মানুষ ধারনা পাবে। আবার বিশ্ববিদ্যালয়ের কে কোন গবেষণা করছেন সেটা অনেকেই জানেন না, এ বইটির মাধ্যমে তা জানা যাবে। তিনি শিক্ষকদের গবেষণা ও শিক্ষায় অধিকতর মনোনিবেশ করার আহবান জানান।




    শিক্ষা - এর আরো খবর

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১ এপ্রিল, ২০২২ ০৫:৪৮ অপরাহ্ন