শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ফের সরাসরি ক্লাস নিচ্ছেন ড. হাছান মাহমুদ

    নিজস্ব প্রতিবেদক

    ৮ এপ্রিল, ২০২২ ০৯:১৫ পূর্বাহ্ন

     ফের সরাসরি ক্লাস নিচ্ছেন ড. হাছান মাহমুদ
    ক্লাস নিচ্ছেন ড. হাছান মাহমুদ

    করোনার ক্রান্তিকাল শেষে আবারো ক্লাসে উপস্থিত হয়ে পাঠদান শুরু করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং পরিবেশবিদ ড. হাছান মাহমুদ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসেবে দল ও সরকারের দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগে খন্ডকালীন অধ্যাপনায় নিয়োজিত ড. হাছান করোনার মধ্যে দীর্ঘদিন অনলাইনে ক্লাস নেওয়ার পর, বৃহস্পতিবার বিকেলে বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিত হন।  

    কৌতুহল উদ্দীপক আঙ্গিকে পাঠদানের জন্য শিক্ষক হিসেবে জনপ্রিয় ড. হাছান মাহমুদের সাথে এদিন বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বিষয়ে নির্ধারিত ক্লাস শেষে ছবি তোলে শিক্ষার্থীরা। উল্লেখ্য, তথ্য ও সম্প্রচারমন্ত্রী এর আগেও  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে খন্ডকালীন শিক্ষকতা করেছেন। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ও কর্নেল ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি, যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন, দেশের ন্যাশনাল ডিফেন্স কলেজসহ (এনডিসি) দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আমন্ত্রিত হয়ে বিশেষ লেকচার প্রদানের অভিজ্ঞতা রয়েছে তার শিক্ষকতা জীবনে।

    তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এদিন সন্ধ্যায় রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে 'বঙ্গবন্ধু স্মরণে বরণে' প্রবন্ধ সংকলনের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশের যে ৯ দশমিক ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল, তা আজও আমরা ছুঁতে পারিনি। বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সর্ম্পকের ৫০ বছর পূর্তিতে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠির উদ্ধৃতি দিয়ে ড. হাছান বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর সামনে অগ্রগতির উদাহরণ।

    এসময় এদিনের আলোচ্য গ্রন্থটির প্রশংসা করে তথ্যমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য উন্নত রাষ্ট্র গড়ার পাশাপাশি একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। শুধু বস্তুগত উন্নয়নই যথেষ্ট নয়, সার্বিক উন্নয়নের জন্য এর সাথে জাতির আত্মিক উন্নয়ন আবশ্যক। মেধা বিকাশ কেন্দ্র এক্সপার্টস একাডেমির প্রতিষ্ঠাতা হাসান রহমান সম্পাদিত এ গ্রন্থের প্রকাশনা উৎসবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন।




    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ৮ এপ্রিল, ২০২২ ০৯:১৫ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ৮ এপ্রিল, ২০২২ ০৯:১৫ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ৮ এপ্রিল, ২০২২ ০৯:১৫ পূর্বাহ্ন