শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বাংলা একাডেমিতে চলছে বৈশাখী মেলা

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ এপ্রিল, ২০২২ ১০:৩০ পূর্বাহ্ন

    বাংলা একাডেমিতে চলছে বৈশাখী মেলা
    বাংলা একাডেমিতে চলছে বৈশাখী মেলা

    বাংলার গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরতে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে চলভে বৈশাখী মেলা।  পহেলা বৈশাখ থেকে শুরু হওয়ায় এই মেলায় দেখা মিলছে হারাতে বসা বায়োস্কোপ। আছে নাগরদোলা, চলছে পুতুল নাচ। এছাড়া নানা রঙের মাটির জিনিসপত্র, হাতপাখা,  তির-ধনুক, শঙ্খ কাঁসার তৈজসপত্র, নকশিকাঁথা ও খাবারের দোকান স্থান পেয়েছে মেলায়।

    করোনার কারণে গত দুই বছর বৈশাখী মেলা বন্ধ ছিল। এবারের মেলা চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টায় শুরু হয়ে এই মেলা চলে রাত ৮টা পর্যন্ত। যৌথভাবে মেলার আয়োজন করেছে বাংলা একাডেমি এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে বিসিক উদ্যোক্তা ফোরাম ও ঐক্য ফাউন্ডেশন।

    মেলার প্রধান গেট দিয়ে মেলায় প্রবেশ করে একটু এগোলেই বাঁ পাশেই চোখে পড়ে পুতুলনাচ। মানিকগঞ্জের বিজয়নগরের মানিকবাবু, বলরাম রাজবংশীর বিশ্বরূপা পুতুলনাচ পার্টি। পুতুলনাচের আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, মেলা সকালে শুরু হলেও দর্শনার্থী না থাকায় বিকেল চারটায় প্রথম শো (প্রদর্শনী) শুরু করা হয়। মেলায় ঢুকতে ৩০ টাকা দিয়ে কিনতে হবে টিকিট। তবে প্রতিবন্ধীদের জন্য ফ্রি।

    পুতুলনাচের মঞ্চ থেকে বের হয়ে রাস্তার বাঁ পাশের ফুটপাতে বাঁশির পসরা সাজিয়ে বসে থাকতে দেখা যায় একজনকে। তাঁর পাশে একজন চিত্রশিল্পীও আছেন। তিনি ১০ মিনিটেই এঁকে দেন যে কারোর ছবি।

    মেলা ঘুরে দেখা যায়, চুড়ি, মালা, হাতে কাজ করা থ্রি–পিস, চামড়ার জুতা-ব্যাগ-মানিব্যাগ, হাতের কাজ করা থ্রি–পিসের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।

    পোশাকের পাশাপাশি পুতুল, মাটি–শঙ্খ–কাঁসা-পিতলের তৈজসপত্র, হাতপাখা, কাগজের ফুল, মাটির টমটম, বেলুন বাঁশি, শতরঞ্জি, নকশিকাঁথা, তাঁতের কাপড়চোপড়, সুলার ফুল, নাগরদোলা, শুটার, ভূতের বাড়ি, সাম্পান নৌকা, চরকি, পুতুল ব্যাগসহ পাটের নানা জিনিস, মাশরুমের নানা খাবার, চটপটি-ফুচকা, বেতের শো পিসসহ নানা রকম জিনিস নজর কাড়ে নানা বয়সী দর্শনার্থীদের।

    আয়োজকেরা জানান, মেলায় মোট ১০০টি স্টল রয়েছে। এর মধ্যে ২০টি স্টল ফ্রি। যেসব উদ্যোক্তা মেলায় অংশ নিয়েছেন, তাঁরা বিসিকের নিবন্ধন বা প্রশিক্ষণপ্রাপ্ত ও বিসিক উদ্যোক্তা ফোরামের সদস্য।

    মেলায় বেচাকেনা প্রসঙ্গে কয়েকজন দোকানি জানান, বেচাকেনা ভালো না। তাঁদের অভিযোগ, বাংলা একাডেমিতে মেলা হলেও টিএসসি কিংবা শাহবাগ এলাকায় এ নিয়ে কোনো পোস্টার–ব্যানার নেই। প্রথম দুই দিন মেলায় মাইকের আয়োজনও ছিল না। তবে শনিবার মেলার মূল ফটকে মাইকের মাধ্যমে প্রচার চালাতে দেখা গেছে।

    তবে অনেকের আবার বেচাবিক্রি ভালোই হচ্ছে। স্টল সাজিয়ে বসা ইরা বুটিকের কর্ণধার এলিনা রাহি ইরা বলেন, আমার এখানে হরেক রকম পণ্য। বিক্রিও বেশ ভালোই হচ্ছে।

    মেলার প্রচার হচ্ছে না, এমন অভিযোগ ঠিক না বলে মনে করেন বিসিক উদ্যোক্তা ফোরামের ব্যবস্থাপনা পরিচালক রেজবিন হাফিজ। তিনি বলেন, প্রতিদিনই গণমাধ্যমে মেলার প্রচার চলছে।

     




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    ১৭ এপ্রিল, ২০২২ ১০:৩০ পূর্বাহ্ন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    ১৭ এপ্রিল, ২০২২ ১০:৩০ পূর্বাহ্ন

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ১৭ এপ্রিল, ২০২২ ১০:৩০ পূর্বাহ্ন

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ১৭ এপ্রিল, ২০২২ ১০:৩০ পূর্বাহ্ন