শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • স্বাস্থ্যখাতে শিগগিরই আরও ২০ হাজার নিয়োগ

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৩ নভেম্বর, ২০২১ ০৮:৩২ পূর্বাহ্ন

    স্বাস্থ্যখাতে শিগগিরই আরও ২০ হাজার নিয়োগ

    স্বাস্থ্যখাতে বিভিন্ন পদে শিগগিরই আরও ২০ হাজার লোক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
    গতকাল সোমবার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, দেশে করোনা এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। দেশের প্রায় ৯ কোটি মানুষকে ভ্যাকসিনও দেয়া হয়েছে। এর ফলে, করোনা এখন দেশের মানুষ স্বস্থিতে আছে। তবে, দেশের এত বড় স্বাস্থ্যখাতের জন্য অনেক বেশি লোকবল প্রয়োজন। এই করোনার সময়ে ইতোমধ্যেই প্রায় ১৫ হাজার চিকিৎসক ও ২০ হাজার নার্স নিয়োগ করা হয়েছে। আরো ৪ হাজার চিকিৎসক ও ৮ হাজার নার্স নিয়োগের কাজ চলমান রয়েছে। এর মধ্যেই আরো প্রায় ১৫ থেকে ২০ হাজার স্বাস্থ্য সহকারি ও মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের কার্যক্রম এখন হাতে নেয়া হয়েছে। এসব লোকবল নিয়োগ দেয়া হলে স্বাস্থ্যখাতের জনবল সমস্যার বেশ খানিকটা সমাধান হবে।

    গতকাল বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন এর সভাপতি প্রফেসর বিল্লাল আহমেদের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর আব্দুল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. শারফুদ্দিন আহমেদ, স্বাচিপ-এর সভাপতি প্রফেসর ডা. ইকবাল আর্সানাল, মহাসচিব প্রফেসর ডা. এম এ আজিজ এবং বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের মহাসচিব প্রফেসর ডা. আহমেদুল কবীর।

    স্বাস্থ্যশন্ত্রী জাহিদ মালেক বলেন, সরকারের নানা উদ্যোগে বাংলাদেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও অনেক উন্নত দেশের চেয়ে অনেক কম। তিনি বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাস নিয়ন্ত্রণে বাংলাদেশের ব্যবস্থাপনা, বিশ্বে চায়নার পরে সবার ওপরে। এ পর্যন্ত দেশে ৯ কোটি ডোজ করোনা ভ্যাকসিন দেয়া হয়েছে। দেশের ভ্যাকসিন দেয়ার মত মানুষের মধ্যে ৪০ শতাংশকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। ২৫ শতাংশ দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে। দুই থেকে তিনটি ক্যাম্পেইনের মাধ্যমে আরও দেড় কোটি ডোজ ভ্যাকসিন দেয়া হবে শিগগির বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

    স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, স্বাস্থ্যে আমার সময়ে যে নিয়োগ হয়েছে, দেশের ইতিহাসে এত নিয়োগ হয়নি। সবচেয়ে বেশি নার্স, চিকিৎসক আমার সময়ে হয়েছে, সবচেয়ে বেশি পদোন্নতিও এ সময়ে হয়েছে। যদি প্রমাণ চান, তা হলে পরিসংখ্যান দেখুন। তিনি বলেন, ১৫ হাজার চিকিৎসক, ২০ হাজার নার্স একবারেই নিয়োগ হয়েছে, এ ইতিহাস স্বাস্থ্য মন্ত্রণালয়ে আর নেই। স্বাস্থ্যে আরো নতুন নিয়োগ আসছে। চার হাজার চিকিৎসক নিয়োগ প্রক্রিয়ায় আছে, নতুন করে আরো আট হাজার নার্স নিয়োগ দেয়া হবে।




    সাতদিনের সেরা খবর

    চাকরি/ক্যারিয়ার - এর আরো খবর

    ৯৬৭৩৬ পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

    ৯৬৭৩৬ পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

    ২৩ নভেম্বর, ২০২১ ০৮:৩২ পূর্বাহ্ন

    বুয়েটের ১৯ বিভাগে ৪৭ জন শিক্ষক নিয়োগ

    বুয়েটের ১৯ বিভাগে ৪৭ জন শিক্ষক নিয়োগ

    ২৩ নভেম্বর, ২০২১ ০৮:৩২ পূর্বাহ্ন

    ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারির ফল প্রকাশ

    ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারির ফল প্রকাশ

    ২৩ নভেম্বর, ২০২১ ০৮:৩২ পূর্বাহ্ন