শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জাদুঘরকে বলা হয় গণবিশ্ববিদ্যালয়: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ মে, ২০২২ ০২:১২ অপরাহ্ন

    জাদুঘরকে বলা হয় গণবিশ্ববিদ্যালয়: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, জাদুঘরকে বলা হয় গণবিশ্ববিদ্যালয়। দেশি-বিদেশি যেকোন দর্শক জাদুঘরে এসে সরাসরি জ্ঞান আহরণ করেন। জাদুকরকে আরো বলা হয় সমাজের দর্পণ। একটি দেশের শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের সংগ্রহ-ভাণ্ডার। জাদুঘর আমাদের শেকড়ের সন্ধান দেয়। বিশেষ করে নতুন প্রজন্ম জাদুঘরে এসে জানতে পারে তার অতীত ইতিহাস, পূর্বপুরুষদের কীর্তিগাঁথা। সম্ভবত এসব কারণেই হাজার হাজার বছর আগে পৃথিবীর বিভিন্ন দেশে এক এক করে গড়ে উঠেছে জাদুঘর।

    প্রতিমন্ত্রী বুধবার সকালে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রাঙ্গণে আন্তর্জাতিক জাদুঘর দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজিত অনুষ্ঠানমালার উদ্বোধন, র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    প্রধান অতিথি বলেন, দিবসটির আয়োজক আইকমের (ICOM) লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আমাদের মনে রাখতে হবে। সারাদেশে সরকারি-বেসরকারি সবমিলিয়ে প্রায় ১৫০টি জাদুঘর রয়েছে। এসব জাদুঘরকে যুগোপযোগী ও আধুনিকীকরণ সময়ের দাবি। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্বের জাদুঘরগুলোর সঙ্গে আমাদেরও এগিয়ে যেতে হবে। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয় জাদুঘর অধ্যাদেশ-১৯৮৩ রহিত করে যুগোপযোগী জাদুঘর আইন প্রণয়স করা হয়েছে। কে এম খালিদ বলেন, ৩০ মার্চ ২০২২ তারিখে মহান জাতীয় সংসদে 'বাংলাদেশ জাতীয় জাদুঘর বিল-২০২২' পাস হয়েছে যা সম্প্রতি গেজেটভুক্ত হয়েছে।

    বাংলাদেশ জাতীয় জাদুঘর এর বোর্ড অব ট্রাস্টিজ এর সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় জাদুঘর এর মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি সহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় জাদুঘর এর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

    এবার জাতীয় জাদুঘর দিবস-২০২২ এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে "The power of Museums" অর্থাৎ বাংলায় জাদুঘরের ক্ষমতা। দিবসটি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত র্যালিটি (Rally) জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে পুনরায় জাতীয় জাদুঘর প্রাঙ্গণে এসে শেষ হয়। এর আগে জাতীয় জাদুঘর প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।

    পরে বাংলাদেশ জাতীয় জাদুঘর এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী অনিমা রায় ও প্রিয়াংকা গোপ।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ১৮ মে, ২০২২ ০২:১২ অপরাহ্ন