শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • রুশ-মার্কিন শীর্ষ জেনারেলদের মধ্যে ফোনালাপ : পেন্টাগন

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২০ মে, ২০২২ ০২:১৪ অপরাহ্ন

    রুশ-মার্কিন শীর্ষ জেনারেলদের মধ্যে ফোনালাপ : পেন্টাগন

    যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মার্ক মিলি  রাশিয়ার শীর্ষ জেনারেল ভলারি জেরাসিমভের সাথে বৃহস্পতিবার ফোনে কথা বলেছেন। গত ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেন আগ্রাসন শুরু করার পর এই প্রথমবারের মতো তারা টেলিফোনে আলোচনা করলেন। পেন্টাগন একথা জানায়। খবর এএফপি’র।

    মার্কিন জয়েন্ট স্টাফের মুখপাত্র জানান, জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান মিলি ও রাশিয়ার জেনারেল স্টাফ প্রধান জেরাসিমভ ‘নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।’ এ ব্যাপারে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।

    টিভি চ্যানেল জিভাজদা পরিবেশিত খবরে বলা হয়, মিলির অনুরোধে এ ফোনালাপ হয় এবং তারা ইউক্রেন পরিস্থিতি নিয়ে কথা বলেন। চ্যানেলটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে থাকে।

    এর আগে গত ১১ ফেব্রুয়ারি তারা সর্বশেষ কথা বলেন। ওই সময় ওয়াশিংটন ইউক্রেন আগ্রাসনের ব্যাপারে রাশিয়ার পরিকল্পনার বিষয়ে প্রকাশ্যে সতর্কবাণী উচ্চারণ করে এবং আশা করা হয়েছিল এই হুশিয়ারি আগ্রাসনের পথে অগ্রসর না হতে মস্কোকে উৎসাহিত করবে।
    জয়েন্ট চিফের মুখপাত্র কমান্ডার সিয়ান রিওরদান বলেন, ‘তার পর থেকে তারা এই প্রথম কথা বললেন




    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২০ মে, ২০২২ ০২:১৪ অপরাহ্ন