শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • আমেরিকায় জন্মদিন পালন মৌসুমীর

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৩ নভেম্বর, ২০২১ ০৭:১১ অপরাহ্ন

    আমেরিকায় জন্মদিন পালন মৌসুমীর

    আজ ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মৌসুমীর জন্মদিন। তবে দিনটিতে তিনি দেশে নেই। মেয়ের নাগরিকত্ববিষয়ক কিছু কাজকর্ম এবং সেখানে অবস্থানরত মাকে দেখতে তিনি দেশটিতে গেছেন। ওখানেই আজকের দিনটি পালন করবেন বলে জানিয়েছেন এ নায়িকা। ঘরোয়াভাবে কেক কাটার পাশাপাশি আমেরিকার কিছু বাঙালি কমিউনিটির অনুষ্ঠানেও অংশ নেওয়ার সম্ভাবনা আছে বলে মোবাইল ফোনে জানিয়েছেন মৌসুমী।

    এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার পরিবার, প্রিয়জনরাই এ দিনকে ঘিরে বেশি আনন্দ উচ্ছ্বাসে থাকেন। আমার কাছে এটাই অনেক বেশি ভালো লাগে। সংবাদ মাধ্যমগুলোও বিশেষ আয়োজন করে, সেটাও ভালোলাগার। এখন যেহেতু দেশের বাইরে আছি, তাই হয়তো স্বল্প পরিসরেই জন্মদিন উদযাপন করব। খুব মিস করছি সানী ও আমার ছেলেকে।’

    দুই যুগেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এ অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি পরিচালকের খাতায় লিখিয়েছেন নাম। ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ দিয়ে মৌসুমী চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে ২০০৫ সালে পরিচালনা করেন ‘মেহের নিগার’। ২০১৬ সালে শূন্য হৃদয় নামে একটি টেলিফিল্ম পরিচালনা করেন।

    যুক্তরাষ্ট্র যাওয়ার আগে শেষ হয়েছে তার ৩টি চলচ্চিত্রের শুটিং। একটির নাম ‘ভাঙন’। পরিচালনা করছেন মীর্জা সাখাওয়াত হোসেন। আরেকটি সিনেমার নাম ‘সোনার চর’। পরিচালনা করছেন জাহিদ হোসেন। অন্য চলচ্চিত্রটির নাম ‘দেশান্তর’। এটি পরিচালনা করছেন আশুতোষ সুজন। তিনিটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে। এছাড়া একটি এক ঘণ্টার নাটক ও একটি বিজ্ঞাপনের শুটিংও শেষ করেছেন তিনি। দেশে ফেরার পর ৩টি সিনেমার ডাবিং করবেন।

    ১৯৯৩ সালে ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহর বিপরীতে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে মৌসুমীর। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এ অভিনেত্রীকে। একের পর এক দর্শক নন্দিত সিনেমা উপহার দিয়েছেন তিনি। এখন পর্যন্ত তিনি অভিনয় করেছেন শতাধিক চলচ্চিত্রে। অভিনয় জীবনে ৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মৌসুমী। জাতীয় পুরস্কার পাওয়া ৩টি সিনেমা হচ্ছে- ‘মেঘলা আকাশ’, ‘তারকাটা’ ও ‘দেবদাস’। এ ছাড়া, ৬ বার পেয়েছেন বাচসাস পুরস্কার। পাশাপাশি আরও অনেক পুরস্কার তিনি পেয়েছেন।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    ৩ নভেম্বর, ২০২১ ০৭:১১ অপরাহ্ন

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ৩ নভেম্বর, ২০২১ ০৭:১১ অপরাহ্ন

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ৩ নভেম্বর, ২০২১ ০৭:১১ অপরাহ্ন