মৌসুমী ও ওমর সানীর সঙ্গে জায়েদ খানকে ছড়িয়ে নানা আলোচনার মধ্যে তাদের সন্তান ফারদিন এহসান মুখ খুলেছেন। বলেছেন, জায়েদ খান সম্পর্কে নানা অভিযোগের কথা।
ফারদিন এহসান গণমাধ্যমকে বলেন, যে মানুষটাকে নিয়ে অভিযোগ আসছে তার (জায়েদ খান) সম্পর্কে সবাই মোটামুটি জানেন। উনি (জায়েদ) শুধু আমার আম্মু না সবাইকে হ্যারাস করে থাকেন। তিনি (জায়েদ) বিভিন্নভাবে আব্বুর সঙ্গে বেয়াদবি করেছে। আম্মুর সাথেও একই বেয়াদবি করেছে। কিন্তু আম্মু বলেছে, বিষয়টি সিরিয়াস ব্যাপার, পরিবারের মধ্যে সমাধান করার মতো। এটা নিয়ে বক্তব্য দিতে চায়নি।
বর্তমান পরিস্থিতিতেও মৌসুমী কেন জায়েদের পক্ষ কথা বলেছেন, এমন প্রশ্নে ফারদিন বলেন, বিষয়টি যাতে পজিটিভ থাকে, নিজেদের মধ্যে সমাধান হয়ে যায় এবং এত কাদা ছোড়াছুড়ি যেন না হয় সেই ভাবনা থেকেই আম্মু বলেছেন, এটা আসলে আহমরি কিছু না। কেউই কিছু করেনি। নিউজে যেটা এসেছে #মৌসুমী বলেছেন, মিথ্যাচার ছড়াচ্ছেন ওমর সানী। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারব আম্মু আসলে ওভাবে বলেনি।
আপনার বাবা বলেছেন আপনার কাছে কিছু প্রমাণ আছে? এ প্রসঙ্গে ফারদিন বলেন, সেটি আমি পাবলিকলি দেখানোর প্রয়োজন মনে করি না। তাছাড়া আমি এটি সে রকম বিষয়ই মনে করছি না। কারণ, জায়েদ খান একটা কিছুই না। তাকে নিয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই। তিনি (জায়েদ) রাস্তার একটা ব্যাঙও না। আসলে বিষয়টি যত বড় মনে হচ্ছে তত বড় না।
কেউ তাকে (জায়েদ) না চিনলেও মানুষ জানে তিনি আসলে মানুষ ভালো না উল্লেখ করে সানী-মৌসুমীর পুত্র বলেন, আম্মু আমাকে পরিস্কার করে বলেছে যে, বিষয়টি ঠাণ্ডা করার জন্যই ওভাবে বলেছেন। এখন সিনেমার মুরুব্বিরা বিষয়টি দেখছেন। এতটুকুই যথেষ্ট।
কথায় কথায় ফারদিন বলেন, বলা যায় তিনি (জায়েদ) একটু ডিস্টার্বই করেন। এটা নিয়ে আমি অভিযোগ করব না। তবে তিনি (জায়েদ) বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রশাসন দিয়ে আমার ব্যবসা ক্ষতি করার চেষ্টা করেছে, সেটি আমি জানি।
বাবা-মার মধ্যে সম্পর্ক প্রসঙ্গে ফারদিন বলেন, আব্বু-আম্মুর সবকিছু ঠিক আছে। আমি বাবা-মা দুজনকেই পাচ্ছি। এসব নিয়ে আমার অভিযোগ নেই। তবে অনেক বিষয় নিয়ে মনোমালিন্য থাকে। সেটি আমার স্ত্রীর সঙ্গেও হয়। এটা স্বাভাবিক। যেহেতু বিষয়টি ছড়িয়ে গেছে তাই আব্বু-আম্মু দুজনই চাচ্ছে সুন্দরভাবে সমাধান করতে। আমিও চাই এটা সুন্দরভাবে সমাধান হোক।