শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বৈদেশিক মুদ্রা রিজাভ নিয়ে ভয়ের কিছু নেই: গভর্নর ফজলে কবির

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ জুন, ২০২২ ১২:০৪ অপরাহ্ন

    বৈদেশিক  মুদ্রা রিজাভ নিয়ে  ভয়ের কিছু নেই: গভর্নর ফজলে কবির

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ তথা মজুত নিয়ে ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন । তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকে এখন রিজার্ভের পরিমাণ ৪ হাজার ১০০ কোটি মার্কিন ডলার। তিন মাসের আমদানিতে খরচ হবে ২ হাজার ২৫০ কোটি ডলার। পাশাপাশি সরকারের জরুরি খাদ্যের জন্য খরচ হতে পারে ৩০০ কোটি ডলার। ফলে দেশের যে পরিমাণ ডলার প্রয়োজন, তার চেয়ে অনেক বেশি আছে। এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।

    ‘বাংলাদেশে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধে বিএফআইইউর ২০ বছর’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে শনিবার সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    সেমিনারে গভর্নর ফজলে কবির বলেন, দেশে মূল্যস্ফীতি ও ডলারের মূল্যবৃদ্ধি করোনা–পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ জন্য তিনি ব্যাংকারদের ব্যবসার চেয়ে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন।

    অর্থ পাচার প্রতিরোধব্যবস্থা নিয়ে ব্যাংকারদের সতর্ক করে দিয়ে গভর্নর ফজলে কবির বলেন, নিয়মকানুন মানার চেয়ে না মানার পরিণতি অনেক বেশি। এ জন্য তিনি সবাইকে নিয়মের মধ্যে থাকার আহ্বান জানান।

    অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক মো. কামাল হোসেন। এতে তিনি বলেন, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের বিষয়ে জানতে সুইস কর্তৃপক্ষের কাছে তথ্য চেয়ে আবেদন করেছে বিএফআইইউ। পাচার হওয়া অর্থ উদ্ধার করা একটি জটিল কাজ। বিভিন্ন সময়ে সুইস ন্যাশনাল ব্যাংকের কাছ থেকে বাংলাদেশের ৬৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থ পাচার সম্পর্কে তথ্য পেয়েছে বিএফআইইউ। সেই তথ্য বাংলাদেশের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দুদক ও তদন্তকারী সংস্থাগুলোকে দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে মূলত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, হংকং, দুবাই, সিঙ্গাপুর ও ইউরোপের দেশগুলোতে অর্থ পাচার হয়ে থাকে।

    মূল প্রবন্ধে আরও বলা হয়, চলতি ২০২১–২২ অর্থবছরের এপ্রিল পর্যন্ত ১০ মাসে তদন্তাধীন ৯টি মামলার বিপরীতে ৮৬৬ কোটি টাকা জব্দ করা হয়েছে। এর মধ্যে বাজেয়াপ্ত করা ২৭ কোটি টাকা সরকারি কোষাগারে জমা পড়েছে।

    এদিকে সুইস ন্যাশনাল ব্যাংকের প্রতিবেদন বলা হয়েছে, দুই দশকের মধ্যে গত বছরই বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংক সর্বোচ্চ অর্থ জমা হয়েছে। ২০২১ সালে বিভিন্ন সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা হওয়া অর্থের পরিমাণ দাঁড়ায় ৮৭ কোটি ১১ লাখ সুইস ফ্রাঁ, যা দেশীয় মুদ্রায় প্রায় ৮ হাজার ২৭৬ কোটি টাকা (প্রতি সুইস ফ্রাঁর বিনিময় মূল্য ৯৫ টাকা ধরে)। আগের বছর অর্থাৎ ২০২০ সালে সেই দেশের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের অর্থের পরিমাণ ছিল ৫৬ কোটি ২৯ লাখ সুইস ফ্রাঁ বা ৫ হাজার ৩৪৮ কোটি টাকা। সেই হিসাবে এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা রাখা অর্থের পরিমাণ ২ হাজার ৯২৮ কোটি টাকা বা ৫৫ শতাংশ বেড়েছে।

    বিএফআইইউর প্রধান মাসুদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ সলীম উল্লাহ। ব্যাংকগুলোর পক্ষে বক্তব্য দেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শামস-উল-ইসলাম, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী মো. মাহবুবউর রহমান, ব্যাংক এশিয়ার এমডি আরফান আলী ও দি সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর