পিলখানা হত্যাকাণ্ডের নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৩৬ অপরাহ্ন

পিলখানা হত্যাকাণ্ডের নিয়ে যা  বললেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিডিআর সদর দফতর পিলখানায় সংঘটিত সেনা হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ এবং জনগণের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী তৎপরতা বিদ্যমান ছিল বলে  জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত নারকীয় হত্যাযজ্ঞের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালের এই দিনে বিডিআর সদর দফতর পিলখানায় সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল।

হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শহীদ হয়েছিলেন।

তিনি বলেন, আজকের এই বিশেষ দিনে আমরা সেনা হত্যাযজ্ঞে শহীদদের মাগফিরাত কামনা করছি। তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করছি।

বিচার প্রক্রিয়া ও ষড়যন্ত্র প্রসঙ্গে তারেক রহমান বলেন, এই হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ এবং জনগণের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী তৎপরতা বিদ্যমান ছিল- নাগরিক হিসেবে এই বিষয়টি আমাদের উপলব্ধিতে থাকা জরুরি বলে আমি মনে করি।

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের পর নানারকম মিথ্যা কিংবা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল। তবে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন স্পষ্ট।

সশস্ত্র বাহিনীর গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের সম্মান, বীরত্ব এবং গৌরবের প্রতীক। ভবিষ্যতে আর কেউ যাতে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, আজ পুনরায় সেই শপথে বলীয়ান হতে হবে।




সাতদিনের সেরা খবর

জাতীয় - এর আরো খবর

একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৩৬ অপরাহ্ন

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৩৬ অপরাহ্ন

পিলখানা হত্যাকাণ্ডের নিয়ে যা  বললেন প্রধানমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডের নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৩৬ অপরাহ্ন