শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

    নিজস্ব প্রতিবেদক

    ২২ জুন, ২০২২ ১০:২৩ অপরাহ্ন

     নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

    জেলায় স্ত্রী ঝুমা রানী দাসকে(২৫) হত্যার দায়ে স্বামী বীরবল চৌহানকে (৪০) ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

    বীরবল চৌহান সদর উপজেলার চল্লিশা বাজার এলাকার রাম সিংহ চৌহানের ছেলে এবং  জেলা শহরের নাগড়া এলাকার বাসিন্দা।
    আদালত সূত্রে জানা গেছে, জেলা শহরের নাগড়া এলাকার বাসিন্দা বীরবল চৌহানের সাথে বেশ কিছুদিন ধরে স্ত্রী ঝুমা রানী দাসের পারিবারিক কলহ চলছিল। এরই জের ধরে ২০১৮ সনের ২৯ নভেম্বর দুপুরে বীরবল চৌহান তার ঝালমুড়ির দোকানের পিয়াজ কাটার ছুরি দিয়ে ঝুমার শরীরে এলোপাথারী আঘাত করে। এতে ঝুমা রানী দাস ঘটনাস্থলেই মারা যান।

     এ সময় এলাকাবাসী বীরবল চৌহানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় ওইদিনই ঝুমা রানী দাসের মা হেনা রানী দাস বাদী হয়ে বীরবল চৌহানের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।পুলিশ তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান করে।
    বিচারক উভয় পক্ষের সাক্ষ্য প্রমান গ্রহণ করে আজ বুধবার দুপুরে এ রায় প্রদান করেন।

    সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইফতেখার উদ্দিন আহমেদ মাসুদ ও অ্যাডভোকেট কমলেশ চৌধুরী এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট দিলুয়ারা বেগম।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর