শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ঢাবিতে ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ জুলাই, ২০২২ ০৮:৩৯ পূর্বাহ্ন

    ঢাবিতে ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার

    সংগীতশিল্পী ফিরোজা বেগম উপমহাদেশের এমনই একজন সংগীতজ্ঞ মহাজন, যার পদাঙ্ক অনুসরণ করে নজরুলসংগীতে প্রতিভাবান নতুন শিল্পীদের আবির্ভাব ঘটেছে ও ঘটছে যুগ যুগ ধরে। আমৃত্যু তিনি সংগীত সাধনায় মগ্ন ছিলেন। বিশেষ করে নজরুলসংগীতের ইতিহাসে তিনি ছিলেন অমর শিল্পী।

    মহান এই শিল্পীকে স্মরণীয় করে রাখতে এসিআই ফাউন্ডেশনের আর্থিক পৃষ্ঠপোষকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবর্তিত হয় ফিরোজা বেগম মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড। ২০১৬ সাল থেকে প্রতিবছর দেশবরেণ্য একজন শিল্পীকে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী একজন শিক্ষার্থীকে ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার প্রদান করে আসছে। উপমহাদেশের প্রখ্যাত এই কণ্ঠশিল্পীর জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানাতে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার’-এর আয়োজন করা হয়েছে। দেশের কীর্তিমান শিল্পীদের সম্মান জানাতে ও দেশীয় শুদ্ধসংগীতচর্চার প্রতি নতুন প্রজন্মকে উৎসাহ দিতে এই প্রয়াস।

    উল্লেখ্য, সংগীতে অসামান্য অবদানের জন্য ২০১৬ সালে সাবিনা ইয়াসমিন, ২০১৭ সালে রেজওয়ানা চৌধুরী বন্যা, ২০১৮ সালে রুনা লায়লা, ২০১৯ সালে ফরিদা পারভীনকে ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কারে ভূষিত করা হয়। একই সঙ্গে প্রতি বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীকেও এই পুরস্কার প্রদান করা হয়। করোনার কারণে গত দুবছর এ পুরস্কার প্রদানের অনুষ্ঠান আয়োজন করতে না পারায়, এ বছর একই সঙ্গে ২০২০ সালের জন্য বিশিষ্ট সংগীতশিল্পী ফেরদৌসী রহমান ও ২০২১ সালের জন্য সৈয়দ আব্দুল হাদীকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বর্ণপদক ও পুরস্কার প্রদান করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সভাপতির আসন অলংকৃত করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) এবং ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ডের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। স্বাগত বক্তব্য প্রদান করবেন এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ট্রাস্ট ফান্ডের দাতা এম আনিস উদ্ দৌলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির। বক্তব্য রাখবেন পুরস্কারপ্রাপ্ত শিল্পীরা।

    উল্লেখ্য, শিল্পী ফিরোজা বেগম ১৯২৬ সালের ২৮ জুলাই ফরিদপুরে জন্মগ্রহণ করেন এবং ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর ইন্তেকাল করেন।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    ২৬ জুলাই, ২০২২ ০৮:৩৯ পূর্বাহ্ন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    ২৬ জুলাই, ২০২২ ০৮:৩৯ পূর্বাহ্ন

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ২৬ জুলাই, ২০২২ ০৮:৩৯ পূর্বাহ্ন

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ২৬ জুলাই, ২০২২ ০৮:৩৯ পূর্বাহ্ন