শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • নাজিরপুরে সাংবাদিককে পেটালেন কৃষি কর্মকর্তা

    এস, এম-নুর, পিরোজপুর প্রতিনিধি

    ৩০ জুলাই, ২০২২ ১০:৩১ অপরাহ্ন

    নাজিরপুরে সাংবাদিককে পেটালেন কৃষি কর্মকর্তা

    পিরোজপুরের নাজিরপুরের দৈনিক আমাদের সময় পত্রিকার নাজিরপুর উপজেলা প্রতিনিধি জ্যোতিষ চন্দ্র হালদারকে পিটিয়ে গুরুত্বর যখম করেছে নাজিরপুর উপজেলার উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার নিতিশ কুমার হালদার।

    জানা যায়, তিনি উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের মৃত নিত্যলাল হালদারের ছেলে। দীর্ঘ দিন যাবৎ তিনি এই উপজেলায় কর্মরত আছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার ২৯ জুলাই উপজেলার কাঁঠালিয়া নামক গ্রামে।

     

    এ বিষয়ে জ্যোতিষ চন্দ্র হালদারের স্ত্রী পাপড়ি মন্ডল জানান, আমার স্বামীর পৈত্রিক সূত্রে প্রাপ্ত বাগান বাড়ি দেখাশোনার কাজে গেলে তিনি দেখতে পান ওই কৃষি কর্মকর্তা তাহার কৃষান দিয়ে জ্যোতিষ চন্দ্র হালদারের জায়গায় অবৈধ ভাবে সুপারি গাছ রোপন করিতেছে। আমি দেখে তাকে জিজ্ঞেস করিতে গেলে ওই কৃষি কর্মকর্তা আমাকে গালিগালাজ করে এবং মারধর করে, আমার ডাক চিৎকার শুনতে পেয়ে আমার স্বামী ঘটনা স্থলে পৌছালে, কৃষি কর্মকর্তা তার মাথায় লাঠি দিয়ে আঁঘাত করে গুরুত্বর ভাবে জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজন আমাদের দু’জনকেই নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

    এব্যাপারে উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার নিতিশ কুমার হালদার জানান, আমরা কোন মারামারি করি নাই বিষয়টি মিথ্যা বলে অস্বীকার করেন।

    উপজেলা কৃষি কর্মকর্তা দ্বিগবিজয় হাজরার সঙ্গে কথা হলে তিনি জানান, আসলে বিষয়টি আমি জানি না। আমার জানামতে তারা আপন দুই ভাই। তাদের পারিবারিক বিবাদ নিয়ে এ ঘটনা ঘটতে পারে।

    এ বিষয়ে ডাঃ দ্বিপান্নিতা দেবনাথ জানান, তাহার মাথায় আঁঘাত রয়েছে আমরা তাকে পরীক্ষার জন্য এক্সরে দিয়েছি। তবে আশাকরা যায় তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

    নাজিরপুর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, আমি এখন পর্যন্ত এ বিষয়ে অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৩০ জুলাই, ২০২২ ১০:৩১ অপরাহ্ন