শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পাকিস্তানে ৬ কর্মকর্তাসহ সামরিক হেলিকপ্টার নিখোঁজ

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২ অগাস্ট, ২০২২ ০১:৪১ অপরাহ্ন

     পাকিস্তানে ৬ কর্মকর্তাসহ সামরিক হেলিকপ্টার নিখোঁজ

    পাকিস্তানে ৬ কর্মকর্তাকে নিয়ে একটি সামরিক হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। স্থানীয় সময় সোমবার বন্যাকবলিত এলাকায় ত্রাণ অভিযান পরিচালনার সময় দেশটির দক্ষিণাঞ্চলে ওই কপ্টারটি বিধ্বস্ত হয়। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার কর্মকর্তাদের নিয়ে দক্ষিণাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের লাসবেলা শহরে ত্রাণ অভিযান চালানোর সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে ওই হেলিকপ্টারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

    ওই বিবৃতিতে জানানো হয়েছে, নিখোঁজ হেলিকপ্টারে এক সেনাপ্রধানসহ ছয় কর্মকর্তা ছিলেন। কত সময় ধরে ওই হেলিকপ্টারটি নিখোঁজ রয়েছে সে বিষয়ে সামরিক বাহিনীর পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

    তবে স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ওই হেলিকপ্টারটি ছয় ঘণ্টার বেশি সময় ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজের পর থেকে ওই হেলিকপ্টারটি ট্রেস করাও সম্ভব হয়নি। এছাড়া খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হওয়ার কথা।

    এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তান কোস্ট গার্ডের ডিরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার আমজাদ হানিফ, কর্পস কমান্ডার লে. জেনারেল সরফরাজ আলি এবং দুই মেজরসহ মোট ছয় কর্মকর্তা ওই হেলিকপ্টারে ছিলেন।

    পাকিস্তানের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। শত শত বাড়ি-ঘর বন্যার পানিতে ভেসে গেছে। দেশটিতে বর্ষা শুরু হওয়ার পর এখন পর্যন্ত হওয়া নানা দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৩২০ ছাড়িয়ে গেছে।

     




    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২ অগাস্ট, ২০২২ ০১:৪১ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২ অগাস্ট, ২০২২ ০১:৪১ অপরাহ্ন