শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • সিরাজুল ইসলাম হুজুরের জানাজায় হাজারো মানুষের ঢল

    পিরোজপুর প্রতিনিধি

    ২৩ অগাস্ট, ২০২২ ০৬:১৪ পূর্বাহ্ন

    সিরাজুল ইসলাম হুজুরের জানাজায় হাজারো মানুষের ঢল

    প্রখ্যাত আলেম দক্ষিনাঞ্চলের অন্যতম দ্বীনি প্রতিষ্ঠান টগড়া দারুল ইসলাম কামিল (এমএ) মডেল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম (প্রিন্সিপাল হুজুর) এর জানাজায় কয়েক হাজার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২২ আগষ্ট) মাগরিবের নামাজের শেষে রাত ৮.৩০ মিনিটে টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসা সংলগ্ন মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন মাওলানা সিরাজুল ইসলামের বড় ছেলে মাওলানা মাসুম বিল্লাহ।

    জানাজা নামাজের শুরুতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ভক্তরা কান্নায় ভেঙ্গে পরেন। আশপাশের কয়েক এলাকাজুড়ে মানুষের সমাগম ঘটে। নামাজে ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এম. মতিউর রহমান, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু, ইন্দুরকানী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফাইজুল কবির তালুকদার, ১ নং পাড়েরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান তালুকদার শাওন, টগড়া মাদ্রাসার শিক্ষার্থীসহ বিশিষ্ট আলোমরা অংশ নেন। পরে জানাজা শেষে টগড়া সওতুল কুরআন নূরানী ও হিফ্জখানা মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে মাওলানা সিরাজুল ইসলাম এর দাফন সম্পন্ন করা হয়।

    উল্লেখ; (৮৪) বছর বয়সী মাওলানা সিরাজুল ইসলাম বার্ধক্য জনিত কারনে সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকায় তার ছেলের বাসায় ইন্তেকাল করেছেন। মৃত্যু কালে তিনি স্ত্রী ৫ মেয়ে ও ৭ ছেলেসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।


    তিনি স্বপ্নে আদিষ্ঠ হয়ে দ্বীনি শিক্ষা প্রচারের লক্ষে নিজ জন্মস্থান চাঁদপুর জেলার কচুয়া গ্রাম ছেড়ে ১৯৬১ সালে ইন্দুরকানী উপজেলার টগড়া গ্রামে আসেন। ১৯৬৫ সালে দাখিল শাখায় সুপার হিসেবে যোগদান করেন। তার অক্লান্ত পরিশ্রমে সেই দাখিল মাদ্রাসাটি কামিল মাদ্রাসায় রুপান্তরিত হয়।

    তিনি ২০০৬ সালের ২৮ শে ফেব্রুয়ারী টগড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণ করেন ।

    তার হাতে বায়াত গ্রহণ করে অজস্র মানুষ দ্বীন প্রচারে নিজেকে নিয়োজিত করেছেন। তার হাতে গড়া প্রতিষ্ঠানটি থেকে শত শত আলেম প্রতিষ্ঠিত হয়েছে। যারা দেশ বিদেশে দ্বীন ইসলামের খেদমতে নিয়োজিত আছেন। তার তত্বাবধানে দক্ষিন অঞ্চলের একটি একটি সাধারণ মাদ্রাসা দ্বীন প্রচারের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে।

    তিনি ২০১৬ সালে অসুস্থ অবস্থায় ঢাকায় তার ছেলের বাসায় অবস্থান করে চিকিৎসা গ্রহণ করছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু, ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এম মতিউর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, ইন্দুরকানী প্রেস ক্লাবের সভাপতি এইচ এম ফারুক হোসাইন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, ১ নং পাড়েরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান তালুকদার শাওন, ৪ নং ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন’সহ বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক ও উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৩ অগাস্ট, ২০২২ ০৬:১৪ পূর্বাহ্ন