শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • কানাডায় ১৩ স্থানে ছুরি হামলায় নিহত ১০, আহত আরও ১৫

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৫ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৪৫ পূর্বাহ্ন

    কানাডায় ১৩ স্থানে ছুরি হামলায় নিহত ১০, আহত আরও ১৫

    কানাডায় ছুরি হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। উত্তর আমেরিকার এই দেশটির মধ্যাঞ্চলীয় দু’টি এলাকার অন্তত ১৩টি জায়গায় দুই ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে।

    কানাডার পুলিশের বরাত দিয়ে সোমবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি এবং আলজাজিরা।


    রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সহকারী কমিশনার রোন্ডা ব্ল্যাকমোর এক সংবাদ সম্মেলনে বলেছেন, রোববার জরুরি ফোন কল পেয়ে জেমস স্মিথ ক্রি নেশনের আদিবাসী সম্প্রদায় এবং সাসকাচোয়ান প্রদেশের নিকটবর্তী শহর ওয়েলডনে ১০ জনকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

    তিনি বলেন, ‘ছুরি হামলায় বেশ কিছু মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনকে বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।’

    তিনি আরও বলেন, আরও বেশ কয়েকজন ভুক্তভোগী নিজে থেকেই হাসপাতালে গেছেন।


    প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ছুরি নিয়ে পৃথক পৃথক এই হামলাগুলো ‘ভয়াবহ এবং হৃদয়বিদারক’ এবং সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। টুইটারে তিনি লেখেন, ‘হামলায় যারা প্রিয়জনকে হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন; আমি এখন তাদের কথা ভাবছি।’

    এদিকে পুলিশ সন্দেহভাজন দুই ব্যক্তির নাম ডেমিয়েন স্যান্ডারসন এবং মাইলস স্যান্ডারসন বলে জানিয়েছে।

    কর্মকর্তারা বলছেন, অভিযুক্ত এই দুই ব্যক্তির বয়স ৩০-এর ঘরের শুরুর দিকে। এই দুই ব্যক্তিকে সর্বশেষ একটি কালো নিসান গাড়িতে ভ্রমণ করতে দেখা গেছে এবং সেটিও প্রাদেশিক রাজধানী রেজিনাতে। যেখানে হামলা হয়েছে সেই অঞ্চলটি প্রাদেশিক এই রাজধানী থেকে প্রায় ৩২০ কিলোমিটার (২০০ মাইল) দক্ষিণে অবস্থিত।

    হামলার পর সাসকাচোয়ানের পুলিশ প্রদেশজুড়ে বিপজ্জনক ব্যক্তিদের সম্পর্কে একটি সতর্কতা জারি করেছে। পরে প্রতিবেশী আলবার্টা এবং ম্যানিটোবার কর্তৃপক্ষও একই পদক্ষেপ নেয়।

    এছাড়া আড়াই হাজার জনসংখ্যার জেমস স্মিথ ক্রি নেশন অঞ্চলেও স্থানীয়ভাবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

    এদিকে সাসকাচোয়ানের প্রধান স্কট মো এক বিবৃতিতে এই হামলাকে ‘অর্থহীন সহিংসতা’ বলে বর্ণনা করেছেন। রোববার টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘এই অনর্থক সহিংসতার কারণে যে ব্যথা এবং ক্ষতি হয়েছে তা যথাযথভাবে বর্ণনা করার মতো কোনও শব্দ নেই। সাসকাচোয়ানের সকলেই ভুক্তভোগী এবং তাদের পরিবারের সাথে শোকাহত।’




    আন্তর্জাতিক - এর আরো খবর

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ৫ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৪৫ পূর্বাহ্ন

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৫ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৪৫ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ৫ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৪৫ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ৫ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৪৫ পূর্বাহ্ন