শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইভ্যালি গ্রাহকের মামলা

    তাহসান, মিথিলা ও ফারিয়া যেকোনো সময় গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক

    ১১ ডিসেম্বর, ২০২১ ০৯:১৬ পূর্বাহ্ন

    তাহসান, মিথিলা ও ফারিয়া যেকোনো সময় গ্রেপ্তার
    তাহসান, মিথিলা ও ফারিয়া

    আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণায়য় জড়িত থাকার অভিযোগে এবার যেকোন সময় গ্রেপ্তার হতে পারে অভিনয়শিল্পী তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনব ফারিয়া। এই তিন অভিনয়শিল্পীসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন ইভ্যালির এক গ্রাহক। এরই প্রেক্ষিতে তারা গ্রেপ্তার হতে পারেন বলে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার জানিয়েছেন।

    গত ৪ ডিসেম্বর সাদ স্যাম রহমান নামের ইভ্যালির এক গ্রাহক রাজধানীর ধানমণ্ডি থানায় মামলাটি করেন। তবে জানাজানি হয় গত বৃহস্পতার গভীর রাতে। এঁদের মধ্যে তাহসান ইভ্যালির শুভেচ্ছা দূত, মিথিলা ফেস অব ইভ্যালি লাইফস্টাইলের শুভেচ্ছা দূত আর শবনম ফারিয়া ছিলেন প্রধান জনসংযোগ কর্মকর্তা।

    এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান শুক্রবার গণমাধ্যমকে বলেন, ইভ্যালির একজন গ্রাহক আদালতে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছেন। ৯ আসামির মধ্যে তাহসান, শবনম ফারিয়া ও মিথিলা রয়েছেন। তাঁরা এই মামলার ৭, ৮ ও ৯ নম্বর আসামি। মামলার তদন্ত চলছে। ৯ আসামিই পুলিশের নজরদারিতে রয়েছেন। যেকোনো সময় তাঁদের গ্রেপ্তার করা হতে পারে।

    মামলার এজাহারে বাদী সাদ স্যাম রহমান অভিযোগ করেন, ইভ্যালিতে তিন লাখ ১৮ হাজার টাকায় মোটরসাইকেল কেনার অর্ডার করেছিলেন তিনি। কিন্তু তাঁকে পণ্য সরবরাহ করা হয়নি, টাকাও ফেরত দেওয়া হয়নি। এভাবে চটকদার বিজ্ঞাপন ও বেশি মুনাফার লোভ দেখিয়ে হাজারো গ্রাহককে পথে বসিয়েছে ইভ্যালি।

    মামলার অভিযোগে বলা হয়, তাহসান, মিথিলা ও শবনম ফারিয়া ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন। তাঁদের উপস্থিতি এবং বিভিন্ন প্রমোশনাল কথাবার্তায় আস্থা রেখে বিনিয়োগ করেন সাদ স্যাম রহমান। এসব তারকার কারণে মামলার বাদী প্রতারিত হয়েছেন।

    মামলার বিষয়ে তাহসান বলেন, মামলার বিষয়ে তিনি শুনেছেন। এ বিষয়ে আইনজীবীর সঙ্গেও তিনি কথা বলছেন। তিনি বলেন, প্রচারক কখনো প্রতিষ্ঠানের সামগ্রিক দায়ভার নেবেন না। তিনি দাবি করেন, প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি অনুযায়ী তাঁর বিজ্ঞাপন করার কথা ছিল। কিন্তু তিনি বিজ্ঞাপন করেননি। এর আগে দুটি লাইভ করে তিনি অনেক অভিযোগ পেয়েছেন। এ কারণে তিনি আর অগ্রসর হননি। চুক্তি বাতিল করেছেন। সাত মাস ধরে মানসিক-আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হওয়ায় মানহানির মামলা করার কথাও জানিয়েছেন তাহসান।

    অভিনেত্রী মিথিলা বলেন, মামলার বিষয়ে এখনো আমি কিছু জানি না। আমরা তো হাজারের বেশি ব্র্যান্ডের বিজ্ঞাপন করি। এখন একটি নিয়ে মামলা হলো। আমি তো কিছু করিনি। আমি তো ওখানে (ইভ্যালিতে) ছিলাম এক মাসের মতো।

    ফারিয়া বলেন, আমাকে হয়রানির জন্যই এ মামলা করা হয়েছে। আমাকে যে কয়েকটা কারণে অপরাধী দেখানো হয়েছে, সেগুলোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।

     




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ১১ ডিসেম্বর, ২০২১ ০৯:১৬ পূর্বাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ১১ ডিসেম্বর, ২০২১ ০৯:১৬ পূর্বাহ্ন

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    ১১ ডিসেম্বর, ২০২১ ০৯:১৬ পূর্বাহ্ন