শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • কলোরাডোয় নৈশক্লাবে হামলায় নিহত ৫, আহত ১৮

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২১ নভেম্বর, ২০২২ ১০:২৬ পূর্বাহ্ন

     কলোরাডোয় নৈশক্লাবে হামলায় নিহত ৫, আহত ১৮

    যুক্তরাষ্ট্রের কলোরাডোর এক নৈশক্লাবে বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে ১৮ জন। পুলিশ রোববার এ খবর জানিয়েছে।

    পুলিশের মুখপাত্র পামেলা ক্যাস্ত্রো বলেন, ‘অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি যে স্থানীয় ক্লাবে আজ সন্ধ্যায় গোলাগুলি হয়েছে। এতে পাঁচজন নিহত এবং আহত হয়েছে ১৮ জন। প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে। ঘটনার তদন্ত চলছে।’

    তিনি জানান, শনিবার মধ্যরাতের আগে পুলিশ জরুরি ফোন পেয়ে জানতে পারে ক্লাব কিউ নামে পরিচিতি নৈশক্লাবটিতে গোলাগুলি চলছে। ক্লাবের ভেতর হামলাকারী সন্দেহে একজনকে চিহ্নিত করা হয়েছে। পরে তাকে আটক করা হয়।

    ফেসবুক পেজে ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের কমিউনিটির ওপর এমন হামলায় তারা বিপর্যস্ত।
    উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোর এক নৈশক্লাবে ২০১৬ সালের ১২ জুন ভয়াবহ এক বন্দুক হামলায় ৪৯ জন নিহত হয়েছিল। আহত হয়েছিল ৫০ জনেরও বেশি।

    এটি ছিল যুক্তরাষ্ট্রের আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা।




    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২১ নভেম্বর, ২০২২ ১০:২৬ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২১ নভেম্বর, ২০২২ ১০:২৬ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ২১ নভেম্বর, ২০২২ ১০:২৬ পূর্বাহ্ন