শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ডিবি কার্যালয়ে যাওয়ার কারণ জানালেন শাকিব খান

    নিজস্ব প্রতিবেদক

    ২০ মার্চ, ২০২৩ ০৯:৪০ পূর্বাহ্ন

    ডিবি কার্যালয়ে যাওয়ার কারণ জানালেন শাকিব খান

    নায়ক শাকিব খানের গোয়েন্দা কার্যালয়ে (ডিবি) যাওয়া নিয়ে বেশ রহস্য দেখা দিয়েছিল। রোববার বিকাল ৩ টা থেকে টানা চার ঘন্টা সেখানে অবস্থান করেন তিনি। পরে সেখান থেকে বেরিয়ে সন্ধা ৭ টার দিকে বিস্তারিত সাংবাদিকদের জানান শাকিব খান।


    তিনি জানান, ‘অপারেশন অগ্নিপথ’সিনেমার নামধারী প্রযোজক রহমত উল্ল্যাহর বিরুদ্ধে ডিবি কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন।

    শাকিব বলেন, ‘ডিবিপ্রধান হারুন ভাইয়ের সঙ্গে দেখা করেছি। তিনি আমাকে অনেক সময় দিয়েছেন। দীর্ঘ সময় নিয়ে আমার অভিযোগটি শুনেছেন। আমার সব ধরনের নথি-প্রমাণ দেখেছেন। তিনি আমাকে আশ্বস্ত করেছেন, যত দ্রুত সম্ভব এই প্রতারককে (রহমত উল্ল্যাহ) তারা আইনের আওতায় নিয়ে আসবেন।

    ‘আমি আশ্বস্ত তাদের কথা শুনে। আমার বিশ্বাস অন্যান্য মামলাগুলো যেভাবে দ্রুততার সঙ্গে নিষ্পত্তি হয়েছে, এই অপরাধীকেও তারা দ্রুত ধরবেন। আমি লিখিত অভিযোগ দিয়েছি। আমার অভিযোগ তিনি (হারুন) গ্রহণ করেছেন।’

    এর আগে শনিবার মধ্য রাতে গুলশান থানায় গিয়েছিলেন শাকিব খান। সেখানে রহমত উল্ল্যাহর বিরুদ্ধে মামলা করতে চাইলেও পুলিশ তা নেয়নি। এ কারণে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন শাকিব।

    রহমত উল্ল্যাহ নিজেকে ‘অপারেশন অগ্নিপথ’ ছবির প্রযোজক দাবি করলেও শাকিবের মতে, এই সিনেমার মূল প্রযোজক ভারটেক্স মিডিয়ার জানে আলম। শাকিব বলেন, ‘প্রযোজক নামধারী প্রতারক রহমত উল্ল্যাহ শুধু আমার সঙ্গেই প্রতারণা করেনি, গোটা চলচ্চিত্রের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। লাখো-কোটি মানুষ আমাকে পছন্দ করে, তাদের সঙ্গে প্রতারণা করেছে। মিথ্যা এবং ভুয়া সংবাদ ছড়িয়েছে সবার কাছে। আমার মনে হয় এ কাজের জন্য রহমত উল্ল্যাহ একা ছিল না। তার পেছনে আরও অনেক লোক জড়িত ছিল। তা না হলে রহমত উল্ল্যাহর মতো একজন ভুয়া প্রযোজক নামধারী বাটপার এফডিসির ভেতরে গিয়ে তিন-চারটা প্রধান সংগঠনে ভুল তথ্য দিয়ে বিচার চেয়েছে!’

    ঢাকাই সিনেমার এই তারকার মতে, রহমত উল্ল্যাহর মূল উদ্দেশ্য টাকা হাতিয়ে নেওয়া। এ জন্যই বারবার টাকা চেয়ে মীমাংসার কথা বলেছেন।

    শাকিব বলেন, ‘অপু বিশ্বাসকে নিয়ে আমার সঙ্গে একবার দেখা করেছে সে। ওই সময়ও সে টাকা চেয়েছে। আমার সঙ্গে ছবি তুলে প্রকাশ করে তাৎক্ষণিক বলেছে, আমি নাকি ৩০০ টাকার স্ট্যাম্প এনে সমঝোতা করতে চেয়েছিলাম! এই প্রতারক এমনভাবে দিনের পর দিন মিথ্যাচার করে যাচ্ছে সবার কাছে।’

    যে কোনো সময় রহমত উল্ল্যাহ দেশ ছেড়ে পালাতে পারেন বলে আশঙ্কা করছেন শাকিব খান। সেজন্যই তিনি দ্রুত করে আইনের দ্বারস্থ হয়েছেন।

     ‘অপারেশন অগ্নিপথ’একটি সম্পূর্ণ ছবি। আশিকুর রহমানের পরিচালনায় ২০১৬ সালে এর কিছু অংশের শুটিং হয়েছিল অস্ট্রেলিয়ায়। ওই সময়ের ঘটনা নিয়েই চলচ্চিত্র শিল্পী সমিতিসহ কয়েকটি সংগঠনে অভিযোগ করেন রহমত উল্ল্যাহ। অভিযোগপত্রে নিজেকে ছবিটির প্রযোজক দাবি করেন তিনি।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ২০ মার্চ, ২০২৩ ০৯:৪০ পূর্বাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ২০ মার্চ, ২০২৩ ০৯:৪০ পূর্বাহ্ন