শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বাপ্পি লাহিড়ীর সোনার গহনাপ্রীতির রহস্য

    নিজস্ব প্রতিবেদক

    ১৬ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৪২ অপরাহ্ন

    বাপ্পি লাহিড়ীর সোনার গহনাপ্রীতির রহস্য

    ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিড়ীর সোনার গহনাপ্রীতি ছিল বেশ আলোচিত একটি বিষয়। তার নাম এলেই গানের সঙ্গে হাতে-গলায় সোনার গহনায় জড়ানো ছবিই সবার চোখে ভাসে। এই গহনাপ্রীতি তাকে ‘গোল্ডম্যান’ খ্যাতি যেমন দিয়েছে, তেমনি নানা উপহাসও সইতে হয়েছে। কিন্তু সোনার গহনা পরা ছাড়েননি তিনি।

    বলিউডের ‘ডিসকো ড্যান্সার’ খ্যাত এই গায়ক, সুরকার বুধবার মারা যাওয়ার পর তার সোনার গহনা প্রীতির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। কী কারণে সোনার গহনা পরতেন, তা নিয়ে ৬৯ বছরের জীবনে অনেকবারই প্রশ্নের মুখে পড়তে হয়েছে বাপ্পীকে। তার উত্তরও দিতে হয়েছে বারবার।

    ২০০৯ সালে হিন্দুস্থান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাপ্পি বলেছিলেন এই সোনার গহনার সঙ্গে তার মায়ের জড়িয়ে থাকার কথা। জখমি সিনেমার গানের রেকর্ডিংয়ের সময় তার মা তাকে একটি স্বর্ণের চেইন দিয়েছিলেন, যাতে ঈশ্বরের নামের একটি লকেট ছিল। সেই থেকেই তার স্বর্ণের সঙ্গে পথচলা।

    তিনি বলেন, স্বর্ণ আমার লাকি চার্ম। বিয়ের পর মিসেস লাহিড়িও বলেছিলেন স্বর্ণ ভাগ্য বয়ে আনে। এরপর আমার বিবাহিত জীবন যতই অতিবাহিত হয়েছে, আমার স্বর্ণের চেইন ততই বড় হয়েছে। তবে হ্যাঁ, আমার গলার স্বর্ণের গণপতির চেইন টি আমাকে নিরাপদে রাখে।


    এরপর টেলিভিশনের মিউজিক রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডেলের বিচারকের আসনে বসা বাপ্পীকে একই প্রশ্ন করেছিলেন এক প্রতিযোগী।

    তখনও তিনি বলেছিলেন, ‘আমার প্রথম ছবি জখমি দারুণ সফল হয়েছিল। তাতে মা একটা সোনার হার উপহার দিয়েছিলেন। তারপর থেকে সোনা আমার কাছে সৌভাগ্যের প্রতীক হয়ে গিয়েছিল। আমেরিকান রক স্টার এলভিস প্রিসলির ভক্ত ছিলেন বাপ্পী। এলভিস সোনার ক্রস পরতেন, তাও অনুসরণ করেছিলেন বাপ্পি।

    ‘কিং অব রক অ্যান্ড রোল’কে অনুসরণের কথা জানিয়ে আরেক সাক্ষাৎকারে বাপ্পি বলেছিলেন, এলভিস প্রিসলি যেভাবে নিজের ভাবমূর্তি তৈরি করেছিলেন, তাতে একেবারে মুগ্ধ ছিলাম। ভেবেছিলাম, আমাকেও তার মতো নিজের পরিচিতি গড়ে তুলতে হবে।

    ২০১৪ সালে লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছিলেন বাপ্পী। তখন সম্পত্তির হলফনামায় নিজের সোনার গয়নার হিসাবও দিতে হয়েছিল তাকে। তাতে তিনি জানিয়েছিলেন, ৭৫৪ গ্রাম সোনার গয়না রয়েছে তার। সঙ্গে ৪.৬২ কিলোগ্রামের রুপার গহনাও রয়েছে। আছে চার রাখ টাকার একটি হিরের আংটিও।

    এটা সাত বছর আগের কথা, তারপর বাপ্পীর গহনার বাক্স আরও সমৃদ্ধ হওয়ারই কথা। বাপ্পির ‘গোল্ড ম্যান ইমেজ’ নিয়ে অনেকে কটূ মন্তব্য করতেন। তাতে বিরক্ত হতেন না তিনি।

    ইন্ডিয়ান এক্সপ্রেসকে ২০১১ সালে তিনি বলেছিলেন, আমি জানি, লোকেরা আমাকে নিয়ে মজা করে। কিন্তু স্বর্ণ আমার জন্য ভাগ্য সহায়ক। এটা আমার পরিচয়, ঠিক আমার সঙ্গীতের মতো।

     




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ফেসবুকে যা লিখলেন শাকিব খান

    ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ফেসবুকে যা লিখলেন শাকিব খান

    ১৬ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৪২ অপরাহ্ন

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    ১৬ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৪২ অপরাহ্ন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    ১৬ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৪২ অপরাহ্ন

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ১৬ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৪২ অপরাহ্ন

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ১৬ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৪২ অপরাহ্ন