জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।
আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মোহাম্মদ রফিকুল হক। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।
মোখলেস উর রহমান বিসিএস প্রশাসন ’৮২ ব্যাচের কর্মকর্তা। জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্টে তাকে জনপ্রশাসন সচিব করা হয়।