দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:১৮ অপরাহ্ন

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এতদিন যেমন ছিল, কিন্তু গত কয়েক দিনের ঘটনায় আমি বলব যে একটুখানি খারাপের দিকে গেছে। এটা যেন সম্পূর্ণ আগের জায়গায় যেন নিয়ে আসতে পারি সে চেষ্টা করব।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব তিনি এ কথা বলেন।

রাজবাড়ীর ঘটনা সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজবাড়ীর ঘটনা আমরা তদন্ত করে দেখছি। তদন্ত প্রতিবেদনের পর আমরা এই বিষয়ে বিস্তারিত বলতে পারব।

 নির্বাচনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে  তিনি বলেন, জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে তখন সে সময় তাদের কেউ বাধা দিতে পারবে না। জনগণ যখন নির্বাচনের দিকে চলে যাবে তখন তাদের কেউ প্রতিহত করতে পারবে না। তারা ভোট কেন্দ্রের দিকে যেতে পারবে না।




সাতদিনের সেরা খবর

আইন-আদালত - এর আরো খবর

সাবেক এমপি আবুল কালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক এমপি আবুল কালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:১৮ অপরাহ্ন

সাবেক সচিব সফিকুল ইসলাম যে মামলায় কারাগারে

সাবেক সচিব সফিকুল ইসলাম যে মামলায় কারাগারে

৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:১৮ অপরাহ্ন