ফেব্রুয়ারিতে নির্বাচনের বৈধতা নিয়ে যে প্রশ্ন তুললেন আইনজীবী শিশির মনির

জাগো কণ্ঠ ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:১১ অপরাহ্ন

ফেব্রুয়ারিতে নির্বাচনের বৈধতা নিয়ে যে প্রশ্ন তুললেন আইনজীবী শিশির মনির
ছবি: সংগৃহীত

বিশেষ সাংবিধানিক আদেশ জারি না হলে কোন আইনে আগামী ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন করবে, সে প্রশ্ন রেখেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

 এ সংকট কাটাতে গণঅভ্যুত্থান তথা জনগণের ক্ষমতা পাকাপোক্ত করতে বিশেষ সাংবিধানিক আদেশ জারির আহ্বান তিনি।

বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে শিশির মনির লেখেন, বিশেষ সাংবিধানিক আদেশ জারি করতে হবে। গণঅভ্যুত্থান তথা জনগণের ক্ষমতাকে সাংবিধানিকভাবে পাকাপোক্ত করতে হবে। সংবিধানের ১০৬ অনুচ্ছেদের বেড়াজাল থেকে বের হতেই হবে।

তিনি আরও লেখেন, বিশেষ সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে অন্তর্বর্তী সরকার সাংবিধানিক সংকটে পড়বে। এই যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করার কথা বলা হচ্ছে- এর আইন কোথায়? কোন আইনে নির্বাচন হবে। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে অন্তর্বর্তী সরকারের অধীনে যে নির্বাচন হবে সেটা ভবিষ্যতে প্রশ্নের মুখে পড়বে।

২০২৪ সালের ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়া হয়। আপিল বিভাগ সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আলোকে অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে মত দেন।




সাতদিনের সেরা খবর

আইন-আদালত - এর আরো খবর

সাবেক এমপি আবুল কালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক এমপি আবুল কালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:১১ অপরাহ্ন

সাবেক সচিব সফিকুল ইসলাম যে মামলায় কারাগারে

সাবেক সচিব সফিকুল ইসলাম যে মামলায় কারাগারে

১৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:১১ অপরাহ্ন